নিস্তার নেই ভগবানেরও: মন্দিরের গয়না চুরি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 April 2018

নিস্তার নেই ভগবানেরও: মন্দিরের গয়না চুরি!



সাহেব মজুমদার: শুক্রবার রাতে মেদিনীপুর শহরের কাঁথকালি মন্দিরে ভয়াবহ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় অধিবাসীরা জানান, শনিবার সকালে মন্দিরের দরজা খোলা দেখে সন্দেহ হয়, এরপর দেখেন মন্দিরে মায়ের গায়ে থাকা গয়না চুরি গেছে। পরে এলাকাবাসীরাই মন্দিরের পুরোহিতকে বাড়ি থেকে ডেকে আনেন।

 পুরোহিত বলেন, অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতে সন্ধ্যারতি করার পর মন্দিরে তিনি চাবি লাগিয়ে বাড়ি যান। তিনি  জানান, মায়ের  সোনার গহনা ও পুজোর সামগ্রী চুরি গেছে। পুলিশকে বিষয়টি জানান হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে ।

No comments:

Post a Comment

Post Top Ad