ব্রেকিং: অন্তঃসত্বা বিজেপি প্রার্থী আক্রান্ত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 April 2018

ব্রেকিং: অন্তঃসত্বা বিজেপি প্রার্থী আক্রান্ত



চাঁদনী, নন্দীগ্রাম: মনোনয়ন জমা দেওয়ার আগেই নন্দীগ্রাম ২ ব্লকের অন্তর্গত বিরুলিয়া অঞ্চলের রুক্মিনী গ্রামের বিজেপি প্রার্থী ৮ মাসের অন্তঃসত্বা বুলি গুড়িয়াকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা সোমবার রাতের। বিজেপি নেতৃত্বের অভিযোগ, সোমবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর বাড়িতে হামলা চালায় ও ভাঙচুর করে। বুলি আট মাসের অন্তসত্বা জেনেও তাঁকে বেদম মারধর করা হয় । রেয়াপাড়া হাসপাতালে ভর্তি আছেন আক্রন্ত বিজেপি প্রাথী। বুলির স্বামী দেবব্রত জানিয়েছেন, ঘটনার সময় রাত সাড়ে ১০ টা নাগাদ বাড়িতে ছিলেন না তিনি। সেই সময় ঘটনাটি ঘটেছে। হাসপাতালের বেডে শুয়ে বুলি বলেন,"দশ বারো জনের একটি দল এদিন রাতে আসে। বাড়ির মধ্যে ঢুকে আমাকে মারধর করে। অন্তঃসত্বা জানিয়ে হাতে পায়ে ধরে মিনতি করলেও ছাড়েনি। যদিও অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূলের। ঘটনায় অবশ্য অভিযোগের জমা পড়েছে ও তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে নন্দীগ্রাম থানার পুলিস।

এদিকে মঙ্গলবার তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকে বিজেপি প্রাথীদের মারধর করে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে এদিন সন্ধেয় তমলুক থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। কংগ্রেসকে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সুতাহাটাতে। খেজুরিতেও বিজেপি প্রাথীদের অপহরণ, মারধরের অভিযোগ উঠেছে এদিনও। সব মিলিয়ে মনোনয়নের দ্বিতীয় দিনেও অশান্তির অভিযোগ অব্যাহত পূর্ব মেদিনীপুরে।

No comments:

Post a Comment

Post Top Ad