ব্রেকিং: আমডাঙ্গায় কুপিয়ে খুন তৃণমূল কংগ্রেস নেতা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 April 2018

ব্রেকিং: আমডাঙ্গায় কুপিয়ে খুন তৃণমূল কংগ্রেস নেতা



নিজস্ব সংবাদদাতা, আমডাঙ্গা: উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গায় পঞ্চায়েত  ভোটের প্রথম  খুন হলেন এক তৃণমূল কংগ্রেস নেতা। আমডাঙ্গার মরিচা গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে রবিবার রাতে খুন হন তৃণমূল নেতা। গোষ্ঠী দ্বন্দ্বের জেরে কুপিয়ে খুন করা হয় মহঃ সরিফুল (৩০) নামে এক যুব তৃণমূল নেতাকে। নিহত যুব তৃণমূল নেতার দাদা মহঃ গিয়াসউদ্দীন ঐ গ্রাম পঞ্চায়েতের পূর্বতন বোর্ডের তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন।তবে গোষ্ঠী কোন্দলের জেরে তিনি এবার আর প্রার্থী হতে পারেননি।

জানা গেছে, রবিবার তিনি মরিচা গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম থেকে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ও নেতাদের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন আমডাঙ্গা বিডিও অফিসে । তারপর থেকে আমডাঙ্গার বিধায়কের রোষে পরেন গিয়াসউদ্দীন। অভিযোগ এদিন দুপুরের পর থেকে বহিরাগত দুষ্কৃতীদের হুমকি ও সন্ত্রাস শুরু হয় গোটা গ্রাম জুরে। ভয়তে পুরুষেরা গ্রাম ছেড়ে পালায়। সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা ঠান্ডা হলে ফের সকলে ঘরে ফিরতে থাকে। সেই সময় গ্রামের রাস্তায় টহলরত দুষ্কৃতীরা দেখে ফেলে সরিফুলকে। সেখানেই কুপিয়ে খুন করা হয় তাকে । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী ছুটে যায়। গ্রামে আতঙ্কের সঙ্গে চাপা উত্তেজনা রয়েছে ।

No comments:

Post a Comment

Post Top Ad