স্নেহা চক্রবর্তী, বীরভূম: বাড়িতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম ব্রাহ্মনপাড়ায় । নলহাটি থানার পুলিস গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ।স্থানীয় সূত্রে জানাগিয়েছে , বিয়ে উপলক্ষে গত শুক্রবার পরিবার নিয়ে সিউরির এক আত্মীয় বাড়ি গিয়েছিল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ কুমার রায় । বুধবার সন্ধায় বাড়ি ফিরে দেখতে পায় ঘরের সমস্ত তালা ভাঙ্গা । ঘরের সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে । ঘরে থাকা আলমারি ভেঙ্গে গয়না জামাকাপড় বাসনপত্র সহ অনান্য জিনিস চুরি করে দুস্কৃতিরা ।প্রায় পাঁচ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে জানান শিক্ষক সন্দীপ বাবু । নলহাটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে । এই ঘটনায় নিরাপত্তা হীনতায় পরিবার সহ প্রতিবেশীরা।

No comments:
Post a Comment