অবৈধ খাদানে তলিয়ে যুবক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 2 May 2018

অবৈধ খাদানে তলিয়ে যুবক



জয়ন্ত সাহা,আসানসোলঃ একটি অবৈধ খাদানে স্নান করতে নেমে তলিয়ে গেল এক যুবক। মৃতের নাম নাজির আনসারি।  ঘটনাটি আসানসোলের বারাবনি থানার অন্তর্গত কাঁটাপাহাড়ি অঞ্চলে।  নাজির আনসারি(৩৫)নামের ওই যুবকের বাড়ি গৌরাণ্ডি হাটতলা অঞ্চলে বলে জানা গেছে৷

স্থানীয় সূত্রে খবর, কাঁটাপাহাড়ি অঞ্চলে সে দিদির বাড়িতে গিয়ে গতকাল দুপুরে স্থানীয় একটি অবৈধ পরিত্যাক্ত খাদানে স্নান করতে নেমে তলিয়ে যায়৷ স্থানীয়রা গতকাল থেকে  সন্ধান চালালেও এখনো পর্যন্ত তার হদিস পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত নাজিরের সন্ধানে বুধবার সকালে ডুবুরি নামানো হয়৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

No comments:

Post a Comment

Post Top Ad