মধুচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

মধুচক্র নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর


আমেরিকায় সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এনআরআই দম্পতি কিষাণ মোদুগুমুদি ওরফে শ্রীরাজ চোন্নুপাত্তি এবং তাঁর স্ত্রী চন্দ্রাকে। তাদের জেরা করা পর মার্কিন পুলিশ এই মধুচক্রে জড়িত বেশ কয়েকজন দক্ষিণী অভিনেত্রীদের নাম জানতে পেরেছেন।
এই নিয়ে এবারে মুখ খুললেন অ্যাঙ্কর এবং অভিনেত্রী অমসূয়া ভরদ্বাজ। অনসূয়ার সঙ্গে এই দম্পতির দু’বছর আগে আলাপ হয়। সেই আলাপেই অনসূয়ার তাদের কথাবলার ধরণ পছন্দ হয়নি৷ শ্রীরাজ তাকে ফোন করে একটি তেলেগু অ্যাসোসিয়েশন ইভেন্ট অ্যাটেন্ড করার কথা বলে। শ্রীরাজের কথা বলার ধরণেই পিছপা হয়ে যান অনসূয়া।
সম্প্রতি অভিনেত্রী শ্রীরেড্ডিও এই দম্পতির সঙ্গে তার কথপোকথনের কথা প্রকাশ্যে আনেন। তারপরই অনসূয়া এ বিষয় নিজের বক্তব্য জানায় বললেন, বহুদিন হয়ে গেল আমি আমেরিকায় যাইনি। শেষ বার ২০১৪ সালে আমি সেখানকার একটা ইভেন্ট অ্যাটেন্ড করি। অনুষ্ঠানটিতে কম্পোজর দেবী শ্রী প্রসাদের সঙ্গেই গিয়েছিলাম। ২০১৬ সালে হঠাৎই শ্রীরাজ আমার সঙ্গে যোগাযোগ করে। কোনও এক আমেরিকার নম্বর থেকেই ফোন করেছিলেন তিনি।


একটি তেলেগু অ্যাসোসিয়েশন ইভেন্ট অ্যাটেন্ড করার কথা বলেন আমায়। তাতে আমি খানিকটা হকচকিয়ে যাই। অফারটার জন্য ঠিক নয়। লোকটার কথা বলার ধরণ আমার মোটেই পছন্দ হয়নি। আমায় কমিটমেন্ট করার কথা বলছিল ইভেন্টটার সঙ্গে। আমি সরাসরি বারণ করে দিই। আমার না করে দেওয়ার পরও সে আমার ছবি অনুষ্ঠানটির পোস্টারে ছাপায়। আমি ট্যুইট করে সকলকে জানাই যে এই অনুষ্ঠানটির সঙ্গে আমার কোনও সম্পর্কই নেই।
অনসূয়া ছাড়া, মুভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, শিবাজি রাজাও এ বিষয় জানিয়েছিলেন, আমরা কিষাণ মোদুগুমুদির সম্বন্ধে যথেষ্ট সতর্ক ও মাত্র দুটি ছবিতে প্রোডাকশন ম্যানেজার হিসেবে ছিলেন। আমরা অন্যান্য শিল্পীদেরও ওনার ব্যাপারে সতর্ক করে দিয়েছি। ওনার সঙ্গে যেন কেউ কোনও বিদেশের অনুষ্ঠানে না যায়।
আমেরিকায় সেক্স র‍্যাকেট চালানোর অভিযোগে মার্কিন গোয়েন্দারা গ্রেফতার করেছে ভারতীয় এই দম্পতিকে। টালিউডে নায়িকাদের বাজার মন্দা। খুব বেশি পারিশ্রমিকও পান না তারা। এই সুযোগকেই কাজে লাগিয়ে এই দম্পতি  টালিউডের অভিনেত্রীদের বিভিন্ন শোতে সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন। তাদের নিয়ে আসতেন আমেরিকায়। এরপর তাদের বাধ্য করা হত যৌন পেশা গ্রহণ করতে। শুধু তাই নয়, নানাভাবে হেনস্থা করা হত তাদের। এভাবেই বহুদিন করে আমেরিকায় মধুচক্র চালাত স্বামী-স্ত্রী।
মার্কিন জেলা আদালতে ৪২ পাতার একটি অভিযোগে ভিত্তিতে তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দারা। সম্প্রতি তল্লাশি চালায় দম্পতির বাড়িতে। সেখান থেকে মিলেছে একটি নোটবুক। যাতে বিভিন্ন অভিনেত্রীর নাম এবং তাদের দিয়ে কী কী করানো হয়, সেই বিষয়ে বিস্তারিত তথ্য ছিল। একটি চিঠিও হাতে এসেছে। যেখানে একজন নির্যাতিতা তাকে রেহাই দেওয়ার আবেদন জানিয়েছিলেন। সঙ্গে একটি ব্যাগের মধ্যে ৭০ টি কন্ডোম পাওয়া গিয়েছে।
অভিযুক্ত কিষাণ মোদুগুমুদি ওরফে শ্রীরাজ চোন্নুপাত্তি বয়স ৩৪। কিষাণ আমেরিকার একজন ব্যবসায়ী। তিনি বেশ কয়েকটি তেলেগু ছবিতে প্রযোজনা করেছেন। আপাতত আমেরিকার জেলে জামিন অযোগ্য ধারায় বন্দি রয়েছে তারা।

No comments:

Post a Comment

Post Top Ad