শাহরুখ মেয়ে ভাইরাল সোশ্যালে! রুপ-গ্ল্যামার ধরা ছোঁয়ার বাইরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 18 June 2018

শাহরুখ মেয়ে ভাইরাল সোশ্যালে! রুপ-গ্ল্যামার ধরা ছোঁয়ার বাইরে


বলিউডে পদার্পন করার আগেই শাহরুখ মেয়ে  সুহানার রূপ, গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে৷ সম্প্রতি ভাইরাল হওয়া সুহানার একটি ছবিতে মজেছে গোটা সোশ্যাল মিডিয়া৷
গৌরি খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের সঙ্গে ছবিটি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়৷ স্বাভাবিকভাবেই চোখটা চলে যাচ্ছে সুাহানর দিকে৷ সিলভার রঙের শর্ট ড্রেস পরে আগে হয়তো এতো ভাল কাউকে লাগেনি৷ চুলে হালকা কার্লস, সঙ্গে মিনিমাল মেকআপ৷ এতেই বাজিমাত সুহানার৷
এই ছবি দেখার পর সুহানা রীতিমত সবার নজরে পড়ে গেছে৷ মায়ের পাশে দাঁড়িয়ে তাকেও মায়ের মতোই ফ্যাশানেবল লাগছে৷ লন্ডনে আরডিংলি কলেজের ফাইনাল ইয়ার পার্টিতে মায়ের সঙ্গে ছবি তুলেছেন সুহানা৷
গৌরি খানের পোস্ট করা সেই ছবিটা শাহরুখ শেয়ার করে লিখেছেন, “একটা লাইন পড়ছিলাম একটু আগে, ‘জীবন কখনও ম্যানুয়ালের সঙ্গে আসে না৷ আসে মায়ের সঙ্গে’ আর তারপরই ওদের ছবিতে চোখ পড়ল৷ সত্যি তাই৷ লাইনটার সঙ্গে মিল খুঁজে পেলাম৷”

No comments:

Post a Comment

Post Top Ad