গৌরীকে বোরখা পরে নামাজ পড়তে বলেছিলেন শাহরুখ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

গৌরীকে বোরখা পরে নামাজ পড়তে বলেছিলেন শাহরুখ!


গৌরী আর শাহরুখ খান বলিউডের আইকনিক দম্পতিদের মধ্যে অন্যতম। বলিউডে পা রাখার আগে শাহরুখ ও গৌরীর লাভ স্টোরি শুরু হয়। প্রেম‚ তারপর বিয়ে। কেটে গেছে বহুবছর‚ জন্মছে তাদের তিন সন্তান আরিয়ান‚ সুহানা আর আব্রাম। এখনো কিন্তু শারুখ ও গৌরীর মধ্যে ভালোবাসা একটুও কমেনি।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে শাহরুখের দেওয়া একটা পুরনো সাক্ষাৎকার। উনি ফরিদা জালালের টক শোতে একবার উপস্থিত ছিলেন। সেখানে বলিউডের বাদশা একটা মজার ঘটনা ভাগ করে নেন সবার সঙ্গে। ঘটনাটা ঘটেছিল শাহরুখ ও গৌরীর বিয়ের রিসেপশনের দিন।

শাহরুখের কথায়, আমার মনে আছে আমার বিয়ের রিসেপশনের দিন গৌরীর পরিবারের সবাই উপস্থিত ছিলেন। তারা সবাই প্রাচীনপন্থী। আমি তাদের সম্মান করি এবং তাদের ধর্মীয় বিশ্বাসকেও সম্মান করি। কিন্তু সেই দিন রিসেপশনে এসে তারা নিজেদের মধ্যে ফিসফিস করে আলোচনা করছিলেন, ছেলেটা তো মুসলমান। ও কি গৌরীকে ধর্ম পরিবর্তন করতে বাধ্য করবে? ওরা কি গৌরীর নাম পাল্টে দেবে?
তারা সবাই পাঞ্জবী ভাষায় কথা বলছিলেন। তাদের কথা শুনে আমার তাদের সঙ্গে একটু রসিকতা করার সাধ হলো। আমি গৌরীর কাছে গিয়ে বললাম, গৌরী তাড়াতাড়ি বোরখা পরে নাও। আমরা এখন নামাজ পড়ব। তার পুরো পরিবার এতে অবাক হয়ে যায়। তাদের মধ্যে অনেকেই ধরে নেয় ইতিমধ্যেই হয়তো আমি গৌরীর ধর্ম পাল্টে দিয়েছি।
অমি তাদের দিকে তাকিয়ে বলি, আজ থেকে ও সবসময় বোরখা পরবে। বাড়ি থেকে বের হবে না আর নাম পাল্টে আয়েশা করে দেওয়া হবে।
সেদিন দারুণ মজা হয়েছিল। তাদের স্তম্ভিত মুখ আমার আজও মনে আছে। আমি এইভাবে তাদের বোঝাতে চেয়েছিলাম যে সব ধর্মের সম্মান করা উচিত। আর ভালোবাসার মাঝে ধর্মকে কোনদিনই আনা উচিত নয়। গৌরীকে বিয়ে করে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। এতদিন হয়ে গেল কিন্তু আমাদের দাম্পত্যে একটুও চিড় ধরেনি।

No comments:

Post a Comment

Post Top Ad