এতটাই মাদকাসক্ত ছিলাম, মশা কামড়ালে তারাও মরে যেত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 June 2018

এতটাই মাদকাসক্ত ছিলাম, মশা কামড়ালে তারাও মরে যেত


সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুর দেখা পাওয়া যাবে শুক্রবার (২৯ জুন)৷ যেখানে মুখ্য ভূমিকাতেই অভিনয় করেছেন রণবীর কাপুর৷ ছবির ট্রেলারে ইতিমধ্যেই বাজিমাত করেছেন তিনি৷ কিন্তু ছবি কেমন হবে তা নিয়ে সমালোচকেরা মুখিয়ে রয়েছেন৷
তবে এই ছবিতে যে অজানা সঞ্জয় দত্তকে দেখতে পাবেন সকলে তা বলাই যায়৷ কে না জানে মাদকাসক্ত সঞ্জুর সমস্যায় জড়িয়ে পড়া দিন গুলোর কথা৷ আবার সে সব থেকে একসময় বেরিয়েও এসেছেন তিনি৷ এক ছবিতে সমগ্র সঞ্জয় দত্তকে ধরে ফেলা চারটি খানি কথা নয়৷

সঞ্জয় দত্ত- নাম এক, পর্ব অনেক৷ আর সেই পর্বের একটি কালো দিক হল তার মাদকাসক্তি৷ সে সময় তার ড্রাগ নেওয়ার মাত্রা নাকি বেড়ে গিয়েছিল৷ সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে তার বলা কিছু কথা৷ যেখানে তিনি জানিয়েছেন, তিনি মাদকাসক্ত ছিলেন, একদিন শুয়েছিলেন তিনি, আর একটি মশা তার চারপাশে ঘোরাফেরা করছিল৷ সেই মশা একসময় তাকে কামড়ালো, তার রক্ত খেল, কিন্তু তারপর সে আর উড়তে পারল না৷ সেখানেই পড়ে গিয়ে ছটফট করতে থাকল৷
আর এই ঘটনা একবার নয় বহুবার ঘটেছে৷ এতোটাই তার রক্ত বিষাক্ত হয়ে গিয়েছিল যে মশারাও মারা যাচ্ছিল৷ কখনও কখনও নিজের এই অবস্থা দেখে হেসে ফেলতেন তিনি৷
জেলে থাকা প্রসঙ্গে জানান তিনি, ইয়ারওয়াড়া জেলে ছিলেন৷ সেখানে অনেক বন্দি তার ভক্ত ছিল৷ সঞ্জয়ের কথা শুনে তারা খুশি হত৷ তাদের জন্যই যে জেলে সময় কাটানো সহজ হয়েছে এমনটাও জানান তিনি৷
নিজের সন্তানদের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, সন্তানরা পড়াশোনা করুক, ভালো ডিগ্রি নিক, তারপর যা তাদের ইচ্ছে সেই কাজ করুক, যাতে তিনি পাশে থাকবেন৷ তিনি অঙ্কে কাঁচা হওয়ায় ক্রাফ্ট আর পেন্টিংয়ে তাদের সাহায্য করেন, কপট স্বীকারোক্তি সঞ্জুবাবার। 

No comments:

Post a Comment

Post Top Ad