বলিউড অভিনেতার মারধর অভিনেত্রীকে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

বলিউড অভিনেতার মারধর অভিনেত্রীকে!



বান্ধবীকে মারধর করে কপাল ফাটিয়ে দেওয়া এবং অত্যাচারের অভিযোগ উঠল বলিউড অভিনেতা আরমান কোহলির বিরুদ্ধে। আরমানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুম্বাইয়ের সান্তাক্রজ থানায় অভিযোগটি দায়ের করা হয়। এদিকে আহত নীরু রণধাওয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।
বলিউডের এক সময়ের এই নামকরা অভিনেতা ২০১৫ সাল থেকে লিভ ইন করতেন নীরু রণধাওয়ার সঙ্গে। নীরু পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট।
বলিউডের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন আরমান। এ ছাড়া সালমান খানের গেম শো বিগ বসের সপ্তম আসরেও আরমানকে টেলিভিশনের পর্দায় দেখা যায়। বিগ বস সেভেনে কাজলের বোন তানিশাকে অভিনেতা আরমান কোহলির সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা যায়।
মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি রয়েছেন নীরু রণধাওয়া। হাসপাতালে তিনি বলেছেন, ‘বেশ কিছুদিন ধরে আরমানের সঙ্গে তার টাকা-পয়সার বিষয় নিয়ে সমস্যা হচ্ছিল। রবিবার আরমান সামান্য ইস্যুতেই তাকে নির্মমভাবে মারধর করে। একপর্যায়ে আরমান তার চুলের মুঠি ধরে মাথা মেঝেয় ঠুকে দেন।’
আরমানের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, নীরুকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।
আহত অবস্থায় নীরু রণধাওয়াকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
আরমানের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর পরই তদন্ত শুরু করে সান্তাক্রুজ থানার পুলিস। এরপরই ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় আরমানের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ।
এদিকে ঘটনার পর আরমানের বাড়িতে গিয়ে খোঁজ পায়নি পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad