সলমনকে খুন করবেন ইনি! গ্রেফতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 June 2018

সলমনকে খুন করবেন ইনি! গ্রেফতার



কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমনকে প্রাণনাশের হুমকি দিয়েছিল গ্যাংস্টার বিষ্ণুই। যদিও বর্তমানে গ্যাংস্টার বিষ্ণুই যোধপুর জেলে বন্দি রয়েছে। তবে তার অবর্তমানে রাজস্থান, দিল্লি, হরিয়ানা, পঞ্জাব, চণ্ডীগড়ে অপরাধমূলক এই গ্যাংস্টার চালাচ্ছিল সম্পত নেহেরা।
এবার সেই পেশাদার খুনি, গ্যাংস্টার বিষ্ণুই-এর দলের সদস্য সম্পত নেহেরাকে গ্রেফতার করেছে ভারতের হরিয়ানা পুলিশ। এই গ্যাংস্টার বিষ্ণুই সুপারস্টার সালমান খানকে খুনের হুমকি দিয়েছিল। বুধবার হায়দরাবাদের মিয়াপুর অঞ্চল থেকে গ্যাংস্টার বিষ্ণুইয়ের এই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
হরিয়ানা এসটিএফ-এর আইজি সৌরভ সিং আরও বলেন, দীর্ঘদিন ধরে সম্পতকে ধরার জন্য জাল বিছিয়েছিলেন তারা। সম্পত একই জায়গায় ১০ দিনের বেশিদিন কখনওই থাকত না। ইন্ডিয়ান ন্যাশনাল লোক দলে (INDL) -এর এক নেতাকে মারার জন্য চণ্ডীগড়ের এক ব্যবসায়ীর থেকে ৩ কোটি টাকা চেয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
ওই প্রতিবেদনে আরো বলা হয়, হায়দরাবাদ থেকে ধৃত এই সুপারি কিলারকে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে তাকে হরিয়ানায় নিয়ে আসে পুলিশ। হরিয়ানা এসটিএফ-এর আইজি সৌরভ সিং বলেন, ‘সুপারি কিলিং-এর জন্য কোটি টাকা নিতেন। সম্পত নেহেরার গুলি চালানোর ক্ষেত্রে অব্যর্থ নিশানা।’
প্রসঙ্গত, সম্পত নেহেরা জাতীয় স্তরের একজন রূপোজয়ী খেলোয়াড়। বন্দুকে তার অব্যর্থ নিশানা। এই গ্যাংস্টার সম্পত নেহেরা একজন পুলিশ কর্মীরই ছেলে। জানা গেছে সম্পতের প্রেমিকার ফোনে আড়ি পেতে সম্পতকে গ্রেফতার করে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad