গ্রেপ্তার দুই আসামী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

গ্রেপ্তার দুই আসামী!




জয়ন্ত সাহা ,আসানসোল: তেলেঙ্গানার সঙ্গরেড্ডি জেলার আমিনপুর এলাকায় সোনার দোকানের লুঠের ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেফতার করল পুলিশ। আসানসোল উত্তর থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নাম সুনিল মাহাতো ও সুনিতা মাহাতো ৷ ধৃতদের কাছ থেকে নগদ এক লক্ষ টাকা সহ এক কিলো ৮০০গ্রাম সোনা উদ্ধার হয়।তেলেঙ্গানার আমিনপুরের পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে ও আসানসোল নর্থ পুলিশের সহযোগীতা চায় ৷ এরপর শুক্রবার অভিযুক্ত ওই দুজনকে গ্রেপ্তার করে আসানসোল কোর্টে তোলা হয় ৷ তেলেঙ্গানার পুলিশ ধৃতদের ট্রানজিট রিমাণ্ডের দাবি করে ৷

No comments:

Post a Comment

Post Top Ad