অনেকেই তো বাড়ি, গাড়ি সম্পদের বিমা করেন। এছাড় রয়েছে দুর্ঘটনা বিমা, শিক্ষা বিমা ইত্যাদি। বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের জন্যেও বিমা করা যায়। তবে শুধুমাত্র স্তনদ্বয়ের সুরক্ষা কথা চিন্তা করা হয়তো আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেকটাই বিস্মিত হওয়ার মতো খবর। তবে পশ্চিমাবিশ্বে এমনটি হরহামেশাই ঘটছে। হলিউডের অনেক অভিনেত্রীই স্তনের জন্যে বিশেষ সুরক্ষার কথা চিন্তা করে আগেভাগেই এটিকে নিয়ে এসেছে বিমা চুক্তি আওতায়। এক প্রতিবেদনে তারকাদের স্তন বিমার কথা জানিয়েছে ‘ইয়াহু নিউজ।’
জেনিফার লাভ হিউইট
অভিনেত্রী জেনিফার এখনো তার স্তন বিমা করার কথা স্বীকার করেননি। তবে ইউএসটুডে-তে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, কেউ যদি তার স্তন ২৫ লাখ ডলারে বিমা করার প্রস্তাব দেয় তাহলে তিনি তা গ্রহণ করবেন। তবে তার এই স্তনযুগলের মূল্য ৫০ লাখ ডলার হওয়া উচিত বলেই তার দাবি।
ম্যাডোনা
পপ শিল্পী ম্যাডোনা তার স্তনের জন্য ২০ লাখ ডলারের বিমা করেছেন। ম্যাডোনার স্তনে কোনো সিলিকনের কৃত্রিম ছোঁয়া নেই। গুজব রয়েছে ম্যাডোনা তার স্তনযুগল বিমা করতে চেয়েছিলেন এক কোটি ২০ লাখ ডলারের। কিন্তু তিনি তাতে সক্ষম না হলেও দুই মিলিয়ন বা ২০ লাখ ডলারের বিমা করাতে সক্ষম হন। অবশ্য এ অর্থকে সামান্য বলেই মনে করেন ম্যাডোনা এবং তাঁর অনেক ভক্ত। মূলত ম্যাডোনাকে অনুসরণ করেই স্তন বিমা করেন আরও অনেক হলিউড সুন্দরী।
হলি ম্যাডিসন
রিয়ালিটি টিভি তারকা ও মডেল হলি ম্যাডিসন তার স্তনদ্বয় বিমা এক মিলিয়ন বা ১০ লাখ ডলারে লন্ডনের লয়েডস বিমা কোম্পানির সঙ্গে বিমা চুক্তি করেছেন। পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, লাস ভেগাস প্রোডাকসন ‘পিপশো’র জন্য তিনি তার স্তন বীমা করে নিতে চেয়েছিলেন। এর আগে তিনি শুনেছিলেন যে, বিভিন্ন তারকারা তাদের নানা অঙ্গ বিমা করে। এরপর তিনিও তার গুরুত্বপূর্ণ এ সম্পদ বিমা করতে আগ্রহী হয়ে ওঠেন। পিপল ম্যাগাজিনকে তিনি আরও বলেন, ‘আমার স্তনে যেকোনো কিছু হলেই আমি কয়েক মাসের জন্য বাইরে চলে যাব। আর সম্ভবত এক মিলিয়ন ডলারও পাবো।’ জানা যায়, ২০০১ সালে স্তনে প্লাস্টিক সার্জারি করেছিলেন হলি ম্যাডিসন।

No comments:
Post a Comment