উল্টো হেঁটে ২৫ বছর পেরোলেন মণি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 6 July 2018

উল্টো হেঁটে ২৫ বছর পেরোলেন মণি




গত ২৫ বছর ধরে উল্টো হেঁটে চলেছেন তিনি। মানে, আমজনতার মতো সোজা হাঁটেন না তিনি। শুনে অবাক লাগলেও এমনটাই ঘটেছে তামিলনাড়ুর তিরুপুরের বাসিন্দা মণি মণিথনের সঙ্গে।
এমন অসম্ভবকে সম্ভব করলেন কী করে? এখন সেটাই সকলের মনে প্রশ্ন জাগছে। আসছি সেই কথাতেই। ১৯৮৯ সালে তিনি বিশ্বশান্তির জন্য এমন অদ্ভূত সিদ্ধান্ত নেন। আর তারপর থেকেই তাঁর উল্টোযাত্রা শুরু।
জন্মগত কোনও প্রতিবন্ধকতা নয়, নিজের ইচ্ছেতেই এই চলাফেরা। আর সেটাই যে অজান্তে স্বাভাবিক হয়ে দাঁড়াবে, নিজেও বুঝতে পারেননি মণি। তবে এতে যে খুব একটা অসুবিধা হয় তাঁর, তা কিন্তু নয়। এখন এমন পরিস্থিতি হয়েছে যে, স্বাভাবিকভাবে হাঁটতেই নাকি সে ভুলেই গিয়েছে। তাই তাঁর পক্ষে সুস্থ মানুষের মতো হাঁটা সম্ভব নয়। শুরু করতে হলে তাঁকে আবার নতুন করে হাঁটা শিখতে হবে!

No comments:

Post a Comment

Post Top Ad