চাঁদনী পূর্ব মেদিনীপুর : শ্বশুরবাড়ির পাশে জামাইয়ের দেহ।চাঞ্চল্য এলাকায়।
জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দেনান গ্রামে শ্বশুরবাড়িতে যুবক সেক আনসারের মৃতদেহ রুপনারায়ণ নদীর ধারে পাওয়া যায়।১২/৭/১৮ তারিখে মৃতার স্ত্রীর বক্তব্য ছিল মদ্যপ অবস্থায় মারা যায় সে। তারপরে নদীর ধারে গ্রামবাসীর সামনে কবর দেওয়া হয় তাকে। কিন্তু মৃতার বাবা তমলুক কোর্টে অভিযোগ করেন তার ছেলেকে মেরে ফেলা হয়েছে। তিনি আরো অভিযোগ করেন কেন ময়নাতদন্ত না করে কবর দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে বুধবার তমলুক কোর্টের নির্দেশে কোলাঘাট থানার পুলিশ কবর খুলে মৃতদেহ উদ্ধার করছে।

No comments:
Post a Comment