সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 25 July 2018

সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচী!




মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: পরিবহন দফতরের উদ্যোগে বারুইপুর এস ডি ও অফিসের সামনে বুধবার পথদূর্ঘটনা রোধ করার জন্য সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর আয়োজন করা হয়। এই আনুষ্ঠানের শুভ সুচনা করেন বারুইপুরের এস ডি ও দেবযানী সরকার ।এছাড়া ও উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়িকা ফিরদৌসী বেগম, এস ডি পিও বারুইপুর অর্ক ব্যানার্জি ও বারুইপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী মহাশয়। বারুইপুরের মানুষকে সচেতন করার জন্য একটি সুসজ্জিত ট্যাবলো বার করা হয়।এ ছাড়াও একটি মিছিল করা হয় যাতে প্রায় বাষট্টি্ জন বাইক আরোহী হেলমেট পরে সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা টি সার্ট পরে অংশগ্রহণ করে ছয় কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। সারাবছর ধরেই এই ধরনের সচেতনতা মুলক অনুষ্ঠান হবে বলে দাবি করলেন পরিবহন দফতরের আধীকারিকরা।

No comments:

Post a Comment

Post Top Ad