মৃন্ময় নস্কর, দক্ষিণ ২৪ পরগণা: টানা বৃষ্টিতে জলজমা কমছে না, প্লাবিত এলাকার নাগরিকদের মনে ক্ষোভ বাড়ছে। সোনারপুরের কয়েকটি এলাকা জলমগ্ন। জল কমছে না। জলমগ্ন এলাকার নাগরিকদের ক্ষোভ বাড়ছে। সোনারপুরের মিশন পল্লিতে জল জমেছে। ওই এলাকার মানুষদের ভোগান্তি চলছে। মিশন পল্লির ভিতর থেকে রিকশায় সোনারপুরের মেন রাস্তায় আসতে অতিরিক্ত বেশি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। একই অবস্থা রাজপুরের বোসপুকুর, বৈকন্ঠপুর, বাঁশতলা, হরিতকিতলা প্রভৃতি এলাকাতেও জল জমে রয়েছে। মিলনপল্লি,নতুনপল্লি,রাধাগোবিন্দপল্লি, শীতলাতে জল বাড়ির মধ্যে ঢুকে গেছে বলে অভিযোগ।
সোনারপুরের চন্ডীতলা এলাকার অবস্থাও খারাপ। এখানে জলের পরিমান এতোটাই বেশি অটোর রুট ঘুরিয়ে দিতে হয়েছে। চন্ডীতলা সংলগ্ন সুভাষগ্রাম এলাকাতেও বিভিন্ন জায়গাতে জল জমে থাকার খবর রয়েছে। গ্রীনপার্ক, কারবালা এলাকাতেও জল জমে রয়েছে। নোয়াপাড়া, সুভাষপল্লি, নয়াবাদ, গঙ্গোজোয়ারা এলাকায় জলমগ্ন। এলাকার মানুষের মনে ক্ষোভ বাড়ছে। তাঁদের অভিযোগ, সেচ দপ্তরের তরফে সোনারপুর এলাকায় জল নিকাশী সমস্যার সমাধানে খাল সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কাজ শুরুও হয়েছে। তবে বহু জায়গা খালের জায়গা করে রয়েছেন মানুষ। তাঁরা দখল ছাড়তে নারাজ। ফলে খাল সংস্কারের কাজ ঠিক মতো হচ্ছে না। ফলে একদিকে যেমন বরাদ্দ টাকা কাজে লাগানো যাচ্ছে না। তেমনই বর্ষায় জলবন্দী থাকার সমস্যাও যাচ্ছে না।

No comments:
Post a Comment