বিকিনি পরতে আপত্তি নেই শ্রীদেবীর মেয়ের! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

বিকিনি পরতে আপত্তি নেই শ্রীদেবীর মেয়ের!


বলিউডে সবেমাত্র পা রেখেছেন 'ধড়ক' ছবির মাধ্যমে। ছবিতে জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা শহিদ কাপুরের ভাই ইশান কাট্টার।

ছবিটি মুক্তির পরই লাইমলাইটে চলে এসেছেন তিনি। ছবিতে ভালো অভিনয়ের পাশাপাশি খোলামেলা রূপেও দেখা গেছে জানভিকে।ভারতের প্রায় দুই হাজার হলে শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও ভালো হয়েছে। দুই দিনে সিনেমাটি মোট আয় করেছে ১৯.৭৫ কোটি করন জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান।
সম্প্রতি ভারতীয় এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে জাহ্নবী বলেছেন, খোলামেলা দৃশ্যে বিকিনি পড়তে আপত্তি নেই। কিন্তু সেটা চরিত্র ও গল্পের সঙ্গে যেতে হবে। চরিত্রকে ফুটিয়ে তুলতে সব কিছু করতেই আমি রাজি আছি।
নিজেকে একজন প্রফেশনাল ভালো অভিনেত্রী হিসেবে সামনে দেখতে চাই। এটা আমার মায়েরও স্বপ্ন ছিলো। আমাকে নিয়ে বাবাও এমন স্বপ্ন দেখেন।

No comments:

Post a Comment

Post Top Ad