৭২ তম স্বাধীনতা দিবসঃ নরেন্দ্র মোদীর মূলমন্ত্র - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

৭২ তম স্বাধীনতা দিবসঃ নরেন্দ্র মোদীর মূলমন্ত্র


প্রধানমন্ত্রীর ভাষণ :লাইভ 

আত্মবিশ্বাসে ভরপুর গোটা দেশ
  • এগিয়ে চলেছে মেয়েরা
  • দেশের মুখ উজ্জ্বল করেছে
  • এভারেস্টের চূড়ায় ভারতের পতাকা তুলেছে তারা
  • বিশ্ব অর্থনীতিতে ষষ্ঠস্থানে আমাদের দেশ
  • দেশের সেনা, পুলিশ বাহিনীকে তাদের আত্মত্যাগের জন্য শতশত প্রণাম জানাচ্ছি
  • এবছর দেশে ভালো বৃষ্টি হয়েছে
  • দেশের সকল মানুষকে আগে নিয়ে যেতে হবে
  • সবাইকে সুযোগ দিতে হবে
  • সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে
  • দলিত, আদিবাসীদের আগে যাওয়ার সুযোগ দিতে হবে
  • আমি আগেও টিম ইন্ডিয়ার কথা বলেছি
  • সমাজিক সুরক্ষায় সমর্পিত দেশের সংসদ
  • বিশ্বের নিয়ন্ত্রক শক্তি হোক ভারত
  • পিছিয়ে পড়া মানুষের অধিকার রক্ষা করা আমাদের কর্তব্য
  • ২০১৩ সালের গতিতে দেশ চললে সারা দেশের উন্নতি ১০০ বছরেও হত না
  • ১০০ বছরেও ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাত না
  • দরিদ্র মহিলারা গ্যাসের কানেকশন পেতেন না
  • ৪ বছরে দেশ আমূল বদলেছে
  • রেকর্ড পরিমাণ ফসল উৎপাদন, মোবাইল তৈরি হচ্ছে
  • বিমানও এবার দেশে তৈরি হবে
  • কর্মসংস্থানের জোয়ার এসেছে দেশে
  • IIM, IIT তৈরি হবে
  • ডিজিটাল ইন্ডিয়ার দিকে এগিয়ে চলেছি আমরা
  • কেউ চোখ রাঙালে জবাব দিতে জানি আমরা, সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারি
  • সেই সাহস আমাদের আছে
  • দেশে GST লাগু হয়েছে, তাতে ছোটো ব্যবসায়ীদের মধ্যে আত্মবিশ্বাস এসেছে
  • আগে GST নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে
  • এখন সবাই সুফল পাচ্ছে
  • দল নয়, দেশই আমাদের কাছে প্রথম
  • আমাদের সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে জানে
  • সরকার দ্রুত সিদ্ধান্তো নিয়েছে
  • নোটবাতিলেরও সুফল পাওয়া গেছে
  • ভারতে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে
  • ঘুমন্ত হাতি জেগে উঠেছে, সেটা গোটা বিশ্ব দেখছে
  • হাতি এখন দৌড়াচ্ছে
  • রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্মের নাম এখন ভারত
  • দেশকে প্রেরণা দিচ্ছে উত্তর-পূর্ব
  • খেলা থেকে উন্নয়ন, সবেতেই দেশের প্রেরণা উত্তর-পূর্ব
  • ২০২২ সালের মধ্যে মহাকাশে মানুষ পাঠাবে ভারত
  • জাতীয় পতাকা নিয়ে মহাকাশে যাবেন ভারতবাসী
  • ভারতীয় বিজ্ঞানীরাই সেই কাজ করবেন
  • ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে
  • সফল হলে ভারতই হবে বিশ্বের মধ্যে চতুর্থ দেশ যারা মহাকাশে নিজস্ব প্রযুক্তিকে মানুষ পাঠাবে
  • স্বচ্ছ ভারত অভিযানের কারণে দেশে ৩ লাখ শিশুর মৃত্যু কমেছে
  • গরিব ঘরেরে শিশুরা বেঁচেছে
  • এই রিপোর্ট দিয়েছে WHO
  • আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ১০ কোটি পরিবার আসছে
  • তারমানে ৫০ কোটি মানুষ এর আওতায় আসছে
  • প্রত্যেককে ৫ লাখ টাকার স্বাস্থবিমা দেওয়া হবে
  • প্রধানমন্ত্রী জন আরোগ্য অভিযান চালু হবে
  • এটা চালু হলে দেশের মানুষকে রোগের কারণে নিঃস্ব হতে হবে না
  • টায়ার টু, টায়ার থ্রি সিটিতে নতুন হাসপাতাল তৈরি হবে
  • আগামী ২৫ ডিসেম্বর চালু হবে এই প্রকল্প
  • বিনা চিকিৎসায় কোনও গরিবকে মরতে দেব না। ৬ কোটি ভুয়ো রেশন কার্ডের খোঁজ পাওয়া গেছে
  • যাদের নামেও গ্যাসের কানেকশন ও রেশ তোলা হত। এদের কোনও অস্তিত্বই নেই
  • প্রকৃত গরিব রেশন পেতেন না
  • সেই জালিয়াতি আমরা বন্ধ করেছি
  • ২ বছরে ৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে এসেছে
  • সৎ ব্যক্তির করের টাকায় চলে সরকারি প্রকল্প
  • পৌনে সাত কোটি সৎ ব্যক্তি এখন কর দেয়। আগে ছিল সাড়ে তিন কোটি
  • সরকারি প্রকল্পের কৃতিত্ব সৎ করদাতাদের
  • আমি সৎ করদাতাদের ধন্যবাদ জানাচ্ছি
  • কারণ তাদের ভরসায় দেশ চলছে
  • সেই কারণে আমরা কালো টাকার বিরুদ্ধে নেমেছি
  • দুর্নীতি আমরা বন্ধ করে দিয়েছি
  • ৩ লাখ ভুয়ো কম্পানিতে তালা লাগিয়ে দিয়েছি
  • সমস্ত কিছু অনলাইন করে দিয়েছি। তাতে সবাই দেখতে পাচ্ছে
  • আজ সুপ্রিম কোর্টে তিনজন মহিলা বিচারপতি রয়েছেন
  • স্বাধীনতার পর এটাই প্রথম মন্ত্রিসভা যারা এতে অনুমোদন দিয়েছে
  • ভারতীয় সেনায় মহিলা আধিকারিক নিয়োগে স্থানীয় কমিশন তৈরি হবে
  • সেনাবাহিনীতে পুরুষদের সমান মর্যাদা পাবেন মহিলারা
  • দেশের মহিলারা শক্তিশালী ভারত গড়তে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছেন
  • পঞ্চায়েত থেকে সংসদ, সব জায়গায় মহিলারা রয়েছেন
  • ধর্ষণের ঘটনা খুবই দুঃখ দেয়
  • তবে কয়েকটি রায় তাড়াতাড়ি দেওয়া হয়েছে
  • কয়েকজনকে ফাঁসি দেওয়া হয়েছে
  • এই খবর প্রচার করতে হবে
  • যাতে অপরাধীরা ভয় পায়
  • দেশের মুসলিম মহিলারাদের আমি বিশ্বাস দিতে চাই
  • তিন তালাক তাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে
  • আমি এর থেকে মুক্তি দেবই
  • বাদল অধিবেশনে তিন তালাক বিল চেয়েছিলাম
  • কিছু লোক এখনও এর বিরোধিতা করছে
  • আমরা মুসলিম মহিলাদের পাশে
  • আমরা এর সমাধান করবই
  • গোলা-গুলি নয়, গলা জড়িয়ে ধরে এগোতে চাই, কাশ্মীরে শান্তি ফেরানোই লক্ষ্য

No comments:

Post a Comment

Post Top Ad