স্বাধীনতা দিবসে প্রাক্তন রাষ্ট্রপতির বার্তা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 15 August 2018

স্বাধীনতা দিবসে প্রাক্তন রাষ্ট্রপতির বার্তা


দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি স্বাধীনতা সংগ্রামী ও শহিদদেরও শ্রদ্ধা জানান। বলেন, "স্বাধীনতা দিবসে দেশের মানুষ এবং যেসকল ভারতবাসী দেশের বাইরে রয়েছেন সকলকে আমার শুভকামনা জানাই। সকলে একসঙ্গে আমরা দেশের স্বাধীনতা সংগ্রামী ও শহিদ যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের শ্রদ্ধাজ্ঞাপন করি।" 

প্রণব মুখোপাধ্যায়ের পোস্ট করা চিঠি (সৌজন্য : @CitiznMukherjee)

দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে একটি চিঠি পোস্ট করেন প্রণব মুখোপাধ্যায়। সেখানে ভারতের অর্থনীতির দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। টুইটারে পোস্ট করা চিঠিতে তিনি লিখেছেন, "৭১ বছর আগে আমরা সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছি। পণ্ডিত জওহরলাল নেহরুর সরকার ও তাঁর পরবর্তী সব সরকারের কাছ থেকে আমরা অনেককিছু পেয়েছি। একটা বিপর্যস্ত ঔপনিবেশিক অর্থনীতি থেকে আজকের অবস্থায় এসে দাঁড়িয়েছি।"

No comments:

Post a Comment

Post Top Ad