চাঁদনী, কাঁথি: ১৫ বছরের নাবালিকাকে ফুসলিয়ে অপহরণ করার দায়ে অপহরণকারী যুবক ও তার বাবাকে গ্রেপ্তার করল খেজুরি থানার পুলিশ। সেই সঙ্গে পুলিশ উদ্ধার করেছে দশম শ্রেণীর ওই নাবালিকা ছাত্রীকেও। আজ কাঁথি আদালতে ধৃত দক্ষিণ দিনাজপুরের কেষ্টপুরের বাসিন্দা উজ্জ্বল মাহাতো ও তার বাবা রহিম মাহাতোকে পেশ করবে পুলিশ। গোপন জবানবন্দী গ্রহণে নাবালিকাকেও তোলা হবে আদালতে। পুলিশ সূত্রে খবর, রাস্তা মেরামতের কাজে এসে খেজুরি টিকাশি গ্রামের ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল ধৃত উজ্জ্বলের। মাসখানেক আগে বিয়ের প্রলোভন দিয়ে নাবালিকাকে তার বাড়ি থেকে নিয়ে ধাঁ হয়ে যায় উজ্জ্বল।নাবালিকার বাবার অভিযোগের মূলে ঘটনার তদন্তে নামে হেঁড়িয়ার পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ দিনাজপুর থেকে নিজের বাড়ি থেকে উজ্জ্বল ও তার বাবাকে গ্রেপ্তার করে পুলিশ।আর উদ্ধার হয় নাবালিকাও।

No comments:
Post a Comment