চাঁদনী, তমলুক: সোমবার বয়স্ক ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি ও প্রতিবন্দকতা ব্যক্তিদেএ উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতির উদ্যোগে সোমবার বয়স্ক ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি সভাগৃহে জেলার ৩৫ জন বয়স্ক ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধান সভায় ৭০,৭৫, ৮৫ বছরের ব্যক্তিদের সাথে ১০৫ বছরের পঞ্চমী পাঠক নামে এক মহিলাও উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে বয়স্ক ব্যক্তিদের চন্দন ও ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের একটি করে শাল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সেই সাথে সকলে এক সাথে বসে খাওয়ার জন্য ভুরিভোজের ব্যবস্থা করা হয়। এমনি মহতি দিনে বৃদ্ধ- বৃদ্ধাদের কষ্টের কথা ভেবে নন্দকুমার পাণিশিঠা গ্রামে ৮০ ডেসিম্যাল জয়গা সংগঠনের হাতে তুলে দিলেন স্থানিয় প্রাক্তন শিক্ষক কালীশঙ্কর সাহু ও তার ভাই বোনেরা। এদিন জায়গার কাগজপত্র সংস্থার সাধারন সম্পাদক যোগেশ সামন্তের হাতে তুলে দেন ভূমিদাতা কালীশঙ্কর সাহু ও তার ভাই সত্যসাধন সাহু।
ভূমিদানের কাগজপত্র তুলে দেওয়ার পর কালীশঙ্কর ও সত্যসাধন বাবু জানান, সংবাদ মাধ্যমের দ্বারা বিভিন্ন সময় দেখতাম বা শুনতাম অধিকাংশ ব্রদ্ধ- বৃদ্ধা তাদের শেষ জীবন খুব কষ্টে আশ্রয়হীন অবস্থায় কাটায়। তাদের কথা ভেবে আমরা ছয় ভাইবোন বাবা স্বর্গীয় গোপালপ্রসাদ সাহু এর নামে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার চিন্তাভাবনা করেছিলাম। সংস্থার সম্পাদক যোগেশ সামন্ত মহাশয়ের সাথে যোগাযোগ করি। তিনি আমাদের দান গ্রহন করার অনুমতি দেন। সেই মত আমরা জয়গার কাগজপত্র সংস্থার হাতে তুলে দিই। এত দিন পরে আমাদের মণে শান্তি ফিরে এসেছে। কারন দীর্ঘদিন ধরে ভূমিদানের ইচ্ছা থাকলেও তা সম্ভব হয়নি। আজকের দিনে তা করতে পেরে খুব ভাল লাগছে।

No comments:
Post a Comment