সম্পত্তি ইস্যুতে দিদিকে কোপ!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

সম্পত্তি ইস্যুতে দিদিকে কোপ!!




মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে দিদিকে মারধর করে কোপানোর অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উস্থির নাজরা গ্রামে।

জানা গিয়েছে, উস্থির নাজরা এলাকায় দীর্ঘদিন ধরে দিদি সানোয়ার বিবি  সঙ্গে ভাই মীরুলা মোল্লার বাস্তু বাড়ি নিয়ে গন্ডগোল চলছিল। অভিযোগ, শনিবার রাতে বাড়ি ফেরার পথে রাস্তায় দিদি সানোয়ার বিবি বেধড়ক মারধর করে গুণধর ভাই।এরপর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাকে। গুরুতর জখম অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি ওই মহিলা। রাতেই উস্থি থানায় অভিযোগ দায়ের করা হয়। যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রে়ফতার করেনি।তদন্তে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad