ঋতুদার জন্মদিনে আবেগপ্রবণ বুম্বা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

ঋতুদার জন্মদিনে আবেগপ্রবণ বুম্বা



আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি, প্রেম , বিবাদ মনের যাবতীয় জানালার বিভিন্ন দিক সেলুলয়েডে তিনি পোক্ত হাতে বন্দি করেছেন। তিনি ভেবেছেন ..তিনি ভাবিয়েছেন। তিনি ঋতুপর্ণ ঘোষ। আজ তাঁর ৫৫ তম জন্মদিন। এদিন তাঁর জন্মদিন উপলক্ষ্যে ঋতুপর্ণকে স্মরণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

বন্ধু হিসাবে বেশ ঘনিষ্ঠ ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণ ঘোষ। আর বন্ধু ঋতুপর্ণর জন্মদিনে আর ফের একবার প্রয়াত পরিচালককে স্মরণ করলেন বাংলার মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এক টুইট বার্তায় তুলে ধরলেন বহু না বলা কথা। সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন' ঋতুপর্ণর বন্ধু' প্রসেনজিৎ।ঋতুপর্ণর প্রতি প্রসেনজিতের ভালোবাসা এতটাই ছিল যে , প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর বাড়ির নাম রাখেন 'উৎসব'। যে বাড়ি তিনি উৎসর্গ করেন ঋতুপর্ণ ঘোষকে। উল্লেখ্য, ঋতুপর্ণ ঘোষের ছবি 'উৎসব'-এ অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

No comments:

Post a Comment

Post Top Ad