সাউদাম্পটনে চতুর্থ টেস্টে ভারতীয়দের বোলিংয়ে প্রথম দিনে ২৪৬ রানে অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৭৮ রান করেছেন স্যাম কুরান। এছাড়া আর কেউই চল্লিশের ঘর পেরোতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন মঈন আলী।
টস হেরে ব্যাট করতে নামা ইংলিশদের টপ অর্ডার ছিলো পুরোপুরি ব্যর্থ। ভারতীয় পেসারদের সামনে তাল হারিয়ে প্রতিরোধ দিতে পারেনি সেভাবে। এক পর্যায়ে ৮৬ রানে ৬ উইকেট গেলে আগে ভাগে গুটিয়ে যাওয়ার সম্ভাবনা উঁকি দেয়। মিডল অর্ডার কিছুটা প্রতিরোধ দিলেও শেষের দিকে মূল প্রতিরোধটা আসে স্যাম কুরানের ব্যাট থেকে।
লাঞ্চ থেকে ফিরে আরও দুটি উইকেট হারায় ইংল্যান্ড। এরপর লড়াই করার চেষ্টা করেন চতুর্থ টেস্টে ডাক পাওয়া মঈন আলী, সঙ্গে স্যাম কুরান। তারা দুজনে সপ্তম ইউকেট জুটিতে ৯৪ বলে ৫০ রান তুলে ফেলেন। এ দুজনের কল্যাণে স্কোরবোর্ডে ৩৮.৩ ওভারে ১০০ রান জমা করে ইংল্যান্ড। মইন আলী ৮৫ বলে ৪০ রান করে আউট হয়ে গেলে আবার চাপে পড়ে ইংল্যান্ড। তবে সতীর্থদের নিয়ে লড়াই করতে থাকেন স্যাম কুরান। ৫৩.৪ ওভারে দেড়শো রান করে ফেলে ইংল্যান্ড। নবম উইকেট জুটিতে ৪৩ বলে ৫০ রান তোলেন স্যাম কুরান (১৫) ও ব্রড (২১)। ৬৮তম ওভার শেষে আট উইকেট ১৯৪ রান তোলে ইংল্যান্ড। এরপরই আশ্বিনের আঘাত। ১৩৬ বলে ৭৮ রান করে বোল্ড হন স্যাম কুরান। এরপর আর খুব বেশি দূর যেতে পারেনি ইংল্যান্ডের প্রথম ইনিংস। ৭৬. ৮ ওভারে ২৪৬ রানে অলআউট হয় জো রুটের দল। শেষ উইকেটে তাকে বোল্ড করেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয়দের পক্ষে জাসপ্রিত বুমরাহ ৪৬ রানে নেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। জবাবে ভারত বিনা উইকেটে ১৯ রান সংগ্রহ করে দিন শেষ করেছে। ব্যাট করছেন শিখর ধাওয়ান (৩) ও লোকেশ রাহুল (১১)।

No comments:
Post a Comment