দর্শকদের সামনেই জামা খুললেন মহিলা টেনিস খেলোয়াড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

দর্শকদের সামনেই জামা খুললেন মহিলা টেনিস খেলোয়াড়




ইউএস ওপেনে বিতর্ক থামছে না। নিউইয়র্কের তীব্র গরমের পর এবার কোর্টে মহিলা খেলোয়াড়ের জামা বদলানো নিয়ে বিতর্ক উঠে এসেছে। প্রচণ্ড গরমের জন্য ইউএস ওপেন কর্তৃপক্ষ ম্যাচের মাঝে ১০ মিনিটের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বুধবার ফ্রান্সের অ্যালিজ কর্নেট ঘামে ভিজে যাওয়া জামা বদলানোর জন্য কোর্টের বাইরে যান। জামা বদলে যখন কোর্টে ফেরেন বুঝতে পারেন, জামাটি উল্টো করে পরেছেন। এরপর আর লকার রুমে না গিয়ে বেস লাইনের সামনেই জামা খুলে ঠিক করে নেন। এতে চেয়ার আম্পায়ার শৃঙ্খলাভঙ্গের জন্য কর্নেটকে কড়াভাবে সতর্ক করে দেন। যদিও আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad