পঞ্চায়েত মন্ত্রীর সুরটা যেন একটু অন্য। তিনি খুনিদের ঘৃণা করছেন না ! শাস্তি কিন্তু চাইছেন। অনেকটা সেই, "পাপকে ঘৃণা কর, পাপীকে নয়" গোছের ব্যাপার। আধ্যাত্মিক হয়ে পড়েছেন নাকি ? নাকি দোষী BJP সদস্যদের ঘৃণা করতে 'সংকোচ' করছেন ? জবাব মেলেনি।আজ কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পঞ্চায়েত হিংসার রেশ পেরিয়ে কিছুদিন শান্ত ছিল বাংলা। বোর্ড গঠন ঘিরে ফের শুরু হয়েছে অশান্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন ধেয়ে আসে পঞ্চায়েত মন্ত্রীর দিকে। তিনি জবাবও দেন। ওই যে, "খুনিদের ঘৃণা করছি না। দুর্বৃত্তদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই।" ভাবছেন তো এ কেমন জবাব ? প্রশ্নটা সবার মনেই। তাহলে প্রসঙ্গটা তুলেই ধরা যাক।
প্রসঙ্গত, প্রতিহিংসা মেটাতে মৃত্যুর সঙ্গে লড়াই করছে নির্বোধ শিশু। মালদায় পঞ্চায়েত বোর্ড গঠন বিজেপির দখলে।ক্ষমতায় আসার পরই তিন বছরের শিশুকে মাথায় গুলি করে প্রতিশোধ মেটালো বিজেপি। এমনটাই অভিযোগ শাসকদলের।জানা যায়, পরিমল মন্ডল, পুতুল মন্ডল নামে দুই কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন পঞ্চায়েত বোর্ড গঠনের সময়। তৃণমূল যোগ দেওয়াই কাল হল মন্ডল পরিবারের। বৃহস্পতিবার সকালে বিজেপির কিছু দুষ্কৃতী মন্ডল বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, ওই শিশুটি তখন ঘুমোচ্ছিল। সেসময় একটি গুলি ওই তিন বছরের শিশুটির মাথায় লাগে বলে অভিযোগ। এরপর আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে নিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।তৃণমূল নেতা রাহুল সিংয়ের দাবী, তৃণমূলে পুতুল মন্ডল ও পরিমল মন্ডল আসায়, তাদের প্রানে মারার হুমকি দিচ্ছিল বিজেপি। এরপরই আজ বিজেপির দুষ্কৃতীরা এসে হামলা চালায়, সেইসময় গুলি লাগে বাচ্চাটির। আহত শিশুটির অবস্থা খুবই সঙ্কটজনক।

No comments:
Post a Comment