বান্ধবীর সাথে ফুটবল খেললেন নেইমার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

বান্ধবীর সাথে ফুটবল খেললেন নেইমার

বার্সেলোনায় বন্ধুদের সঙ্গে দেখা করে নেইমার ফিরে এসেছেন প্যারিস শহরে। ফিরেই বুধবারের রোমান্টিক রাত কাটিয়েছেন বান্ধবী মার্কুয়েজিনের সঙ্গে।
গেল জানুয়ারিতে তাদের ভাঙা সম্পর্ক জোড়া লেগেছে। বান্ধবীর সঙ্গে নৈশভোজ সেরে আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন পিএসজির ব্রাজিলীয় স্ট্রাইকার।
প্যারিসের রাতের সৌন্দর্য উপভোগ করে এই জুটি ফিরে যান নেইমারের পাঁচতলা ম্যানশনে। সেখানে ব্রুনা তার প্রেমিককে মুগ্ধ করার চেষ্টা করেন ফুটবল খেলে।
ব্রাজিলীয় সুপারস্টার পরে সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে প্রেমিকাকে ব্রাজিলের বিখ্যাত নারী ফুটবলার মার্তার সঙ্গে তুলনা করেন।

No comments:

Post a Comment

Post Top Ad