বট গাছের জাদুতে অবিবাহিতদের বিয়ে হচ্ছে! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 31 August 2018

বট গাছের জাদুতে অবিবাহিতদের বিয়ে হচ্ছে!

বট গাছের জাদুতে অবিবাহিতদের বিয়ে হচ্ছে!
মুঙ্গের, ২৩ মে- হিন্দু শাস্ত্রে বিশ্বাস আছে, যাঁদের বিয়ে হচ্ছে না বা হতে দেরি হচ্ছে অর্থাৎ মাঙ্গলিক যাঁরা, তাঁদের বিয়ে হয়ে যায় বট গাছের কৃপায়। ভারতের বিহারের মুঙ্গের জেলার ভোজপুর গ্রামের বাসিন্দাদেরও এমনই বিশ্বাস। তাঁদের দাবি, গত দুবছরে তাঁদের গ্রামের একজনও বিবাহযোগ্য পুরুষ বা নারীর বিয়ে হয়নি। কারণ, ওই এলাকায় কোনও বট গাছ ছিল না।
তবে গত বছর একটি বট গাছ ওখানে বসানো হয়, যা এখন বেড়ে একটি সুন্দর বট গাছের আকার নিয়েছে। আর এই গাছের কাছে এসে গ্রামের পুরুষ ও নারীরা তাঁদের বিয়ে করার ইচ্ছে প্রকাশ করতেই তাদের নাকি বিয়ে হয়ে যাচ্ছে।
মুঙ্গের জেলার জামালপুরের কালী পাহাড়েও এমনই এক বট গাছ আছে। ওখানকার লোকেদের বিশ্বাস, ওই গাছের ডালে গিয়ে বিয়ের ইচ্ছে জানিয়ে পাথরের টুকরো বাঁধলে দু থেকে তিনমাসের মধ্যে বিয়ে হয়ে যায়।
তবে কথায় আছে, একবার পাথর বাঁধার পর আর পিছনে ফিরে তাকানো যাবে না। বিশ্বাস আছে, যাঁরা বিয়ের ইচ্ছে নিয়ে গাছে পাথর বেঁধে ছিল, তাঁদের যদি বিয়ে হয়ে যায়, তাদের এসে গাছ থেকে পাথরটি খুলে দিয়ে যেতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad