বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ
মস্কো, ২৯ মে- রাশিয়ান শিল্পপতি দিমিত্রি ইয়েবোলোভেলভ এবং তার স্ত্রী এলেনার কিছুদিন আগেই বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। এ বিচ্ছেদের কারণে দিমিত্রিকে গুণতে হচ্ছে ৪.৩৬ বিলিয়ন ডলার যা তার সম্পত্তির প্রায় অর্ধেক।দিমিত্রি ও এলোনা দুজনের বয়সই ৪৭ বছর। তাদের দাম্পত্য জীবনের বয়স প্রায় ২৪ বছর। অন্না নামে ১৩ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে এই দম্পতির।
রাশিয়ার মিডিয়ায় এ বিবাহ বিচ্ছেদ নিয়ে ব্যাপক তোলপাড় চলছে। সকলের আলোচনার বিষয় হলো, ৪.৩৬ বিলিয়ন ডলার পাওয়ার পর এলেনা সেখানকার সবচেয়ে ধনী নারী হিসেবে বিবেচিত হতে পারেন।
গত ১৯ মে সুইস কোর্ট বিবাহ বিচ্ছেদের জন্য দিমিত্রিকে ৪.৩৬ বিলিয়ন ডলার অর্থ দিতে বলেছেন। এখন পর্যন্ত কোন ব্যক্তিকে বিবাহ বিচ্ছেদের জন্য এতো টাকা দিতে হয়নি।
২০১০ সালে ফোর্বসে বিলিয়নিয়ারদের তালিকায় দিমিট্রির নাম ছিল ৭৯তম এবং ২০১৪ সালে ১৪৭তম। ব্যবসায়ী হিসেবে তার বিনিয়গ রয়েছে ফরমুলা ওয়ানে, তিনি ফ্রেঞ্চ ফুটবল ক্লাব এস মোনাকো এফসি-এর মালিক।

No comments:

Post a Comment

Post Top Ad