স্তন বিমা করেছেন যারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 August 2018

স্তন বিমা করেছেন যারা

স্তন বিমা করেছেন যারা…
জেনিফার লাভ হিউইট
অভিনেত্রী জেনিফার এখনো তার স্তন বিমা করার কথা স্বীকার করেননি। তবে ইউএসটুডে-তে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, কেউ যদি তার স্তন ২৫ লাখ ডলারে বিমা করার প্রস্তাব দেয় তাহলে তিনি তা গ্রহণ করবেন। তবে তার এই স্তনযুগলের মূল্য ৫০ লাখ ডলার হওয়া উচিত বলেই তার দাবি।

ম্যাডোনা

পপ শিল্পী ম্যাডোনা তার স্তনের জন্য ২০ লাখ ডলারের বিমা করেছেন। ম্যাডোনার স্তনে কোনো সিলিকনের কৃত্রিম ছোঁয়া নেই। গুজব রয়েছে ম্যাডোনা তার স্তনযুগল বিমা করতে চেয়েছিলেন এক কোটি ২০ লাখ ডলারের। কিন্তু তিনি তাতে সক্ষম না হলেও দুই মিলিয়ন বা ২০ লাখ ডলারের বিমা করাতে সক্ষম হন। অবশ্য এ অর্থকে সামান্য বলেই মনে করেন ম্যাডোনা এবং তাঁর অনেক ভক্ত। মূলত ম্যাডোনাকে অনুসরণ করেই স্তন বিমা করেন আরও অনেক হলিউড সুন্দরী।

হলি ম্যাডিসন

রিয়ালিটি টিভি তারকা ও মডেল হলি ম্যাডিসন তার স্তনদ্বয় বিমা এক মিলিয়ন বা ১০ লাখ ডলারে লন্ডনের লয়েডস বিমা কোম্পানির সঙ্গে বিমা চুক্তি করেছেন। পিপল ম্যাগাজিনকে তিনি বলেন, লাস ভেগাস প্রোডাকসন ‘পিপশো’র জন্য তিনি তার স্তন বীমা করে নিতে চেয়েছিলেন। এর আগে তিনি শুনেছিলেন যে, বিভিন্ন তারকারা তাদের নানা অঙ্গ বিমা করে। এরপর তিনিও তার গুরুত্বপূর্ণ এ সম্পদ বিমা করতে আগ্রহী হয়ে ওঠেন। পিপল ম্যাগাজিনকে তিনি আরও বলেন, ‘আমার স্তনে যেকোনো কিছু হলেই আমি কয়েক মাসের জন্য বাইরে চলে যাব। আর সম্ভবত এক মিলিয়ন ডলারও পাবো।’ জানা যায়, ২০০১ সালে স্তনে প্লাস্টিক সার্জারি করেছিলেন হলি ম্যাডিসন।

টিনা টার্নার

৭৫ বছর বয়সী সংগীত শিল্পী ও অভিনেত্রী টিনা টার্নার ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পাওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি। সাত লাখ ৯০ হাজার ডলারে স্তন বিমা করেন টিনা। এর আগে তিনি পায়ের জন্য ৩২ লাখ ডলারের বিমা করে সংবাদপত্রের শিরোনাম হয়েছিলেন। যদিও স্তন বিমার মূল্য তার পায়ের বিমার তুলনায় অতি সামান্য।

ডলি পার্টন

সংগীতশিল্পী ও অভিনেত্রী ডলি পার্টন তাঁর স্তন সম্পর্কে বেশ সচেতন। ছয় লাখ ডলারের স্তন বিমা করেছেন ডলি।তবে প্রাথমিকভাবে এ বিমা ছয় লাখ ডলার হলেও, ৪০ বছর পরে এটি প্রায় ৪০ লাখ ডলার পৌছাঁবে। এছাড়া স্তন বিমা করেছেন নলিউড বা নাইজেরিয়ার চলচ্চিত্র জগতের তারকা কসি ওরজিআকর। ১৬ লাখ ডলারের বিনিময়ে স্তন বিমা করলেও বরাবরই তিনি একথা অস্বীকার করে আসছেন। অবশ্য সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার দুটি জিনিসের বিমা করার কথা স্বীকার করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad