ওয়াশিংটন, ২৪ মে- মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক বাইরেই শুক্রবার কয়েক মিনিটের এক অদ্ভূত নাটকের দৃশ্যায়ন হয়ে গেল। অনলাইনের কল্যাণে ইতিমধ্যে এ ঘটনা গোটা বিশ্বে চাউর হয়ে গেছে।
শুক্রবার এক লোক হোয়াইট হাউসের ঠিক সামনে এসে নিজের পোশাক খুলতে শুরু করেন এবং কেউ কিছু বুঝে উঠার আগেই নিজেকে সম্পূর্ণ বিবস্ত্র করে ফেলেন। সে নাকি প্রতিবাদ জানাতেই হোয়াইট হাইসের ঠিক সামনে এসে সমস্ত পোশাক খুলে ফেলেছিল। তবে ঠিক কি বিষয়ে সে প্রতিবাদ জানাতে এসেছিল তা অবশ্য জানা যায়নি।
অবশ্য প্রচণ্ড তাপে তার মাথা বিগড়ে যাওয়ার সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না। শুক্রবারে এমনিতেও ওয়াশিংটনে অন্যান্য দিনের তুলনায় একটু বেশিই গরম পড়েছিল। তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ২৬ ডিগ্রিতে। এই দিনে হোয়াইট হাউসের ফটকের সামনে দিগম্বর হয়ে দাঁড়িয়ে পড়েন ওই লোক। ঘটনাটি ঘটেছিল চোখের পলকে। হোয়াইট হাউসের গোয়েন্দা কর্মকর্তারা তো থ! একটু পরেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউজে বক্তব্য রাখবেন। তারমধ্যে এই কাণ্ড!
গোয়েন্দা কর্মকর্তারা দ্রুত ছুটে গিয়ে ওই লোককে আটকান। কিন্তু সে তো নাছোড়বান্দা! কিছুতেই ফটকের সামনে থেকে সরবেন না। তখন কর্তব্যরত কর্মকর্তারা একটি ফয়েল সিট দিয়ে জড়িয়ে ধরেন উলঙ্গ লোকটিকে। এরপর আটক করে তাকে গোয়েন্দাদের গাড়িতে তুলে নেন।.
টুইটারে প্রকাশিত ছবিতে দেখা যায় কমপক্ষে তিন পুলিশ কর্মকর্তা দিগম্বর লোকটির সামনে হাঁটু গেড়ে বসে আছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করছেন। অন্য এক ছবিতে দেখা যায়, হোয়াইট হাইসের বেষ্টনি থেকে মাত্র কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে ন্যাংটা লোকটি। আর উৎসুক মানুষ মোবাইল আর ক্যামেরায় সমানে তার ছবি তুলছেন।

No comments:
Post a Comment