অনলাইনে এবার পরলোকের টিকিট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 August 2018

অনলাইনে এবার পরলোকের টিকিট!

অনলাইনে এবার পরলোকের টিকিট!
অনলাইনে কী না হয়? ট্রেন – বিমানের টিকিট বুকিং থেকে শপিং এমনকি পাত্রপাত্রী নির্বাচন- সবকিছুর জন্য অনলাইনের অবাধ দ্বার খোলা৷ কিন্তু এবার অনলাইনে যা হতে চলেছে তা শুনলে আপনি চমকে উঠবেন৷ কারণ এবার অনলাইনে শেষকৃত্য সারারও ব্যবস্থা করা হচ্ছে৷ হ্যাঁ ঠিকই বলছি৷ মৃতদেহ সংরক্ষণ থেকে শুরু করে পুরোহিত নিয়ে আসা, শেষযাত্রায় সঙ্গী হওয়ার জন্য লোকজন জোগাড় করা সহ সব ব্যবস্থাই রয়েছে। বিভিন্ন ধর্মের মানুষের জন্য ভিন্ন ভিন্ন প্যাকেজ রয়েছে।
শ্রুতি রেড্ডি নামে এক প্রযুক্তি বিশারদ এই পরিষেবা চালু করেছেন। তাঁর সংস্থার নাম ‘অন্ত্যেষ্টি ফ্যুনেরাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’৷ মার্চের মাঝামাঝি সময় থেকে জুন মাসের শেষপর্যন্ত ৬০ জনের শেষকৃত্য সম্পন্ন করেছে শ্রুতির এই সংস্থা। তবে তাঁর এই পরিষেবা শুধুমাত্র কলকাতাবাসীদের জন্য৷মূলত যাঁদের নিকটাত্মীয়রা কলকাতার বাইরে থাকেন, সেই পরিবারগুলির জন্যই এই বিশেষ পরিষেবা চালু করেছেন শ্রুতি৷
তবে বাইরে থেকে কলকাতায় আসার পর যদি কারোর মৃত্যু হয় তাহলে তাঁর পরিবার চাইলে সেই মৃত ব্যক্তির শেষকৃত্য কলকাতায় সম্পন্ন করা হয়৷ শ্রুতি জানিয়েছেন, কয়েকদিন আগে একজন বাংলাদেশী এখানে বেড়াতে আসেন৷ কয়েকদিন পরই তাঁর মৃত্যু হয়৷শ্রুতিই তাঁর  দেহ সংরক্ষণ করে বাংলাদেশে পাঠিয়েছেন৷ শ্রুতির দাবি, ছমাস আগে চালু হওয়া এই পরিষেবা এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

No comments:

Post a Comment

Post Top Ad