বাগরি মার্কেট পুড়ে ছাই!দেখুন লাইভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 September 2018

বাগরি মার্কেট পুড়ে ছাই!দেখুন লাইভ


নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাত আড়াইটে থেকে জ্বলছে আগুন।
কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাত আড়াইটে থেকে জ্বলছে আগুন, পুজোর আগে লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি। দমকলের ৩০টি ইঞ্জিন আগুনের মোকাবিলা করছে, ঘটনাস্থলে ছুটে যান কলকাতা পুলিশ কমিশনার এবং মেয়র, তৎসহ উচ্চপদস্থ আধিকারিকরা, এবং কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। এখনো কোনো হতাহতের খবর নেই, কিন্তু গোটা এলাকা অত্যন্ত জনবহুল হওয়ায় আগুন ছড়ানোর ভয় থেকেই যাচ্ছে। আগুন লাগার কারণ এখনো জানা যায় নি।
কলকাতার বাগরি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ... বাগরি কান্ডে ল্যাডার বিভ্রাট, তারের জঙ্গল ও সরু গলির কারণে খোলা যাচ্ছেনা ল্যাডার...ঘটনাস্থলে দমকলের ৩০ চি ইঞ্জিন। পাশের মেহতা বিল্ডিংয়েও ছড়িয়ে পড়েছিল আগুন তা অবশ্য নিয়ন্ত্রনে এনেছে স্থানীয় বাসিন্দারা পাশের বিন্ডিংগুলো থেকেও জল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।

আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল। বাইরে থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। গ্যাস কাটার দিয়ে কেটে বাইরে থেকে ভেতরে যাওয়ার রাস্তা তৈরি করছে দমকল কর্মীরা।
ফুটপাতের স্প্রে থেকেই আগুন লাগার সম্ভবনা। এখনও সঠিক কারণ জানা যায়নি। আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি ছাড়াতে পারে বলে আশঙ্কা। এখনো জ্বলছে মার্কেটের একতলায় এবং দোতলায় আগুন। বাড়িটির ভেতর প্রচুর দাহ্য পদার্থ থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

No comments:

Post a Comment

Post Top Ad