জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া কলকাতার বেলেঘাটা গান্ধী ভবন থেকে গান্ধীজির ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন।
একই সঙ্গে তিনি সেখান থেকে পূর্ব মেদিনীপুর জেলায় মহিষাদল ব্লকের অন্তর্গত বামুনিয়াতে 'মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের' ভিত্তি প্রস্তর স্থাপন কর্মসূচির শুভ সূচনা করেছেন ।এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় পরিবহন ও পরিবেশ মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।


No comments:
Post a Comment