নিজস্ব প্রতিনিধি, হুগলি : তৃণমূলের
উপপ্রধানের নাম ভাড়িয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলেরই জেলা কমিটির নেতার বার কাম
রেস্টুরেন্টে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার ঘনশ্যামপুরে দুর্গাপুর
এক্সপ্রেস ওয়ের পাশে একটি বার কাম রেস্টুরেন্টে। তৃণমূলের ওই জেলা কমিটির নেতার
নাম রবি রায়। তিনি তৃণমূলের জেলা কমিটির কোষাধক্ষ্য। অতর্কিতে এই হামলার ঘটনায়
খোদ শাসক দলের জেলা কমিটির এই নেতা ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন। সূত্রের খবর, বার কাম
রেস্টুরেন্টে এসে বিশেষ সুযোগ সুবিধা না পাওয়ায় দলবল নিয়ে হামলার করা হয় বলে
অভিযোগ। হামলাকারীরা সকলেই বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পারুল বালা
দাসের অনুগামী বলে পরিচিত। হামকারীদের সকলেরই বাড়ি সিঙ্গুরের ঘনশ্যামপুর এলাকায়।
অভিযোগ, হামলা করার সময়
ওই তৃণমূল নেতাকে মারধর করা হয়। এমনকি ওই তৃণমূল নেতার স্ত্রীকে শ্লীলতাহানিও করা
হয় বলে অভিযোগ। এই গোটা ঘটনাটি নিয়ে ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন তৃণমূলের জেলা
কমিটির কোষাধক্ষ্য রবি রায়। পাশাপাশি তিনি ওই সময়ে চরম নিরাপত্তাহীনতা বোধ করেন
বলে খবর। হামলা করে হামলাকারীরা চলে যাওয়ার পর গোটা ঘটনাটি তিনি সিঙ্গুর থানায়
মৌখিকভাবে অভিযোগ করেন বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিঙ্গুর
থানার পুলিশ। যদিও এই বিষয়ে শুক্রবার রাত পর্যন্ত রবি রায় সিঙ্গুর থানায় কোন
লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে তিনি মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছেন। পাশাপাশি
তিনি গোটা ঘটনাটি তার জেলা নেতৃত্বকে জানাবেন বলে জানা গিয়েছে। যদিও এদিন রাতে এই
প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।
Post Top Ad
Saturday, 7 September 2019
সিঙ্গুরের একটি রেস্তোরাঁয় তৃণমূলের হামলা
Tags
# Top News
# West Bengal
About tapasmondal50@gmail.com
West Bengal
Labels:
Top News,
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment