বিশ্বের প্রথম পাঁচটি অর্থনীতির দেশের মধ্যে জায়গা করে নিতে তৈরি ভারত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2017

বিশ্বের প্রথম পাঁচটি অর্থনীতির দেশের মধ্যে জায়গা করে নিতে তৈরি ভারত

 

 ব্রিটেনকে হঠিয়ে বিশ্বের প্রথম পাঁচটি অর্থনীতির দেশের মধ্যে জায়গা করে নিতে তৈরি ভারত। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (‌আইএমএফ)‌ হিসেব, চলতি আর্থিক বৃদ্ধি ধরে রাখতে পারলে খুব শিগগিরই ব্রিটেনকে সরিয়ে ভারত পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে।শুধু তাই নয়, ২০২০ সালের মধ্যে চতুর্থ অর্থনীতির দেশ জার্মানিকেও ভারত ছাপিয়ে যাবে। তবে সেই লক্ষ্যে পৌঁছতে গেলে ভারতকে আরও সংস্কার মুখি পদক্ষেপ করতে হবে।কর কাঠামোয় বদল, শিল্পোৎপাদন বৃদ্ধি, ব্যাপক কর্মসংস্থান, কর্পোরেট বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং পরিকাঠামোগত সংস্কার করতে হবে।সরকারের উদ্যোগ সত্ত্বেও এপ্রিলে জিএসটি চালু করা যায়নি। উল্টে নতুন করে চালুর দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। ১ জুলাই থেকে সারাদেশে অভিন্ন পরোক্ষ কর ব্যবস্থা জিএসটি চালু হবে। আইএমএফ মনে করে, দিন পিছিনোয় বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা গিয়েছে। তাতে নরেন্দ্র মোদির শিল্প বিনিয়োগ তথা কর্মসংস্থানের ভাবনা ধাক্কা খাচ্ছে। ভারতের অর্থনৈতিক বৃদ্ধি বছরে ৯.৯ শতাংশ। সমীক্ষা বলছে, এইভাবে চলতে থাকলে ২০২০ মধ্যেই জার্মানীকে ছাড়িয়ে ‌যাবে ভারত। আর প্রথম পাঁচ থেকে সরে ‌যাবে ব্রিটেনও। তাই এখন মোদীর একটাই লক্ষ্য, চলতি আর্থিক বৃদ্ধির হার ধরে রাখতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad