হরিহরপাড়ায় হেলমেট বিহিন বাইক দুর্ঘটনায় আহত ৪জন।
আবারো হরিহরপাড়ায় হেলমেট বিহিন বাইক দুর্ঘটনায় আহত ৪জন। একটি বাইকে করে হেলমেট বিহিন ৪ বন্ধুমিলে সন্ধ্যা ৭টা নাগাদ গঙ্গাধারী ব্রিজে বেড়াতে গিয়েছিলো গরম থেকে আরাম পেতে।তারপর তারা বাড়ি ফেরার পথে রাস্তায় বাম্পারের কাছে বাইক রুখতে নাপারাই বাইক সহ ৪জনেই ছিটকে পড়ে যাই। স্থানীয়দের তৎপরতায় তাদেরকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে নিয়ে আসা হয় তারপর প্রাথমিক চিকিৎসার পর মিঠু মন্ডল (১৯)ও আরব আলী মন্ডল(২০) কে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে এবং বাকি দুই জন ইউসুফ মন্ডল(২০)ও সাহাবুল মন্ডল(২১) হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থকেন্দ্রে চিকিৎসা রর্ত।স্থানীয়দের কাছথেকে জানা যায় তাদের বাইকে স্পিড থাকায় এই দুর্ঘটনায় কবলে পড়তে হয়।তাদের সকলের বাড়ি হরিহরপাড়া থানার সাহাজাদপুর গ্রামে।

No comments:
Post a Comment