জীবন বাজি রেখে পাকিস্তানি জঙ্গি পাকড়াও করলেন সেনা জওয়ান - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 28 April 2017

জীবন বাজি রেখে পাকিস্তানি জঙ্গি পাকড়াও করলেন সেনা জওয়ান



অনন্তনাগে ব্যাঙ্ক লুঠ করতে হাজির হয়েছিল জঙ্গিদের একটি দল l আর সেখান থেকেই এক জঙ্গিকে জ্যান্ত পাকড়াও করলেন সিআরপিএফ জওয়ান lসূত্রের খবর, শুক্রবার দুপুরে গুলি ছুঁড়তে ছুঁড়তে অনন্তনাগের একটি ব্যাঙ্কের দিকে এগিয়ে যায় ২ জঙ্গি l বিপদ বুঝে পালটা গুলি চালাতে শুরু করে সেনা বাহিনী l অবস্থা বেগতিক দেখে ব্যাঙ্ক ছেড়ে পালাতে গিয়ে সিআরপিএফ জওয়ানের হাতে ধরা পড়ে এক জঙ্গি l অন্যজন পালিয়ে যায় বলে খবর l
বৃহস্পতিবার সকালে সীমান্ত পার করে সেনা ছাউনিতে গুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি জঙ্গিদের একটি দল l সেনা ছাউনিতে আত্মঘাতী হামলার আঁচ পেয়েই পালটা গুলি ছুঁড়তে শুরু করেন জওয়ানরাও l গোলাগুলির জেরে ২ জঙ্গি নিহত হলেও, ৩ জওয়ান শহিদ হন l যার মধ্যে একজন মেজর জেনারেলও রয়েছেন l
উরির ধাঁচে হামলা চালিয়েই সেনা জওয়ানদের খুন করাই ওই আত্মঘাটি জঙ্গিদের লক্ষ্য ছিল বলে জানা যাচ্ছে l

No comments:

Post a Comment

Post Top Ad