বাংলাদেশে পাচার হওয়ার পথে প্রচুর পরিমানে সাপের বিষ উদ্ধার করলো বি এস এফের গোয়েন্দা শাখা। এই সাপের বিষকে একটি কাঁচের জারের মধ্যে ক্রিস্টাল আকারে ভরে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে একটি বেসরকারী বাসে করে মালদায় আনা হচ্ছিলো। গোপন সুত্রে খবর পেয়ে অভিযান চালায় বি এস এফের গোয়ান্দা শাখার আধিকারিকরা। মালদার গাজোল ও দক্ষিন দিনাজপুরের মাঝামাঝি জায়গায় একটি বেসরকারী বাসে তল্লাশী চালিয়ে ওই সাপের বিষ ভর্তি ব্যাগটি উদ্ধার করা হয়। মোট সাপের বিষের পরিমান ৫০০গ্রাম। যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। বি এস এফ সুত্রে জানা গিয়েছে বহুমূল্য এই সাপের বিষ ফ্রান্স থেকে ভারতবর্ষে এসেছে। বাংলাদেশ হয়ে চীনে প্রাচার করাই ছিল উদ্দেশ্য। বিষ ভর্তি জারটিকে বন দপ্তরের হাতে তুলে দিয়েছে বি এস এফ।
Post Top Ad
Wednesday, 10 May 2017
Home
West Bengal
বাংলাদেশে পাচার হওয়ার পথে প্রচুর পরিমানে সাপের বিষ উদ্ধার করলো বি এস এফের গোয়েন্দা শাখা
বাংলাদেশে পাচার হওয়ার পথে প্রচুর পরিমানে সাপের বিষ উদ্ধার করলো বি এস এফের গোয়েন্দা শাখা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment