অল্পের জন্য মাওবাদী হামলা থেকে রক্ষা পেল শিয়ালদহ রাজধানী।পুর্ব রেলের ঝাড়খণ্ডের ধানবাদ ডিভিশন এলাকার ঘটনা।রবিবার গভীর রাতে চিচাকী ও করমাবাঁধ স্টেশনের মাঝে রেল লাইনে উড়িয়ে দেয়।ঘটনার কিছুক্ষন আগে ওই লাইন দিয়ে শিয়ালদহ রাজধানী পেরিয়ে যায়। এই ঘটনার জেরে হাওড়া নয়াদিল্লি গ্রান্ড কর্ড শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। একাধিক দুরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।খবর পেয়ে ঘটনাস্থলে রেলের আধিকারিকরা পৌছায়। লাইন মেরামত করার এদিন সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।এছাড়া ও জামুই জেলার আনন্দপুরে মোবাইল টাওয়ার ও গিরিডিতে গাড়ি জ্বালিয়ে দেয় মাওবাদীরা। জানা গিয়েছে দিন কয়েক আগে মুঙ্গের আদালতে পাঁচ মাওবাদী ফাঁসির সাঁজা ঘোষণা করা হয়েছে।তারই বিরোধিতা করে মাওবাদী দুদিন ব্যাপি বনধ ডেকেছে। বনধের প্রথম দিনে মাওবাদীরা তেমন কিছু না করবেও দ্বিতীয় দিনে এই সমস্ত বিহার ও ঝাড়খণ্ডের একাধিক এলাকায় হামলা চালিয়েছে। এই ঘটনার জেরে বিহার ও ঝাড়খণ্ড জুড়ে কড়া নিরাপত্তা।
Maoists-blown-mobile-rail-line-towers-and-burned-cars.
No comments:
Post a Comment