শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 2 May 2017

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে স্কুলে বিক্ষোভ




প্রাথমিক বিদ্যালয় ছাত্রীদের শ্লীলতাহানি করাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখালেন স্কুলের অভিভাবকরা। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার কান্দি নবগ্রাম সাওতাপাড়া নিম্নবুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় এর এক শিক্ষক আজিজুল রহমান স্কুলের চতুর্থ শ্রেণির বেশ কিছু ছাত্রীকে কিছু দিন আগে শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এই ঘটনার জেরে অন্যান্য ছাত্রীরা তাদের অভিভাবকদের জানান। আর তার জেরেই মঙ্গলবার অভিযুক্ত শিক্ষক এর শাস্তি দাবিতে স্কুল এ বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাঁদের দাবি অবিলম্বে শিক্ষক আজিজুল রহমান কে বরখাস্ত করতে হবে এবং শাস্তি দিতে হবে। এই ঘটনার জেরে ঘটনাস্থলে উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে যান কান্দি বিডিও সুরজিৎ রায়, কান্দি থানার আইসি সুনয়ন বসু ও কান্দি প্রাথমিক বিদ্যালয় আবর বিদ্যালয় পরিদর্শক গোবিন্দ রায়। তাদের তিনজন কে লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দারা অভিযুক্ত শিক্ষক এর শাস্তি দাবি জানিয়ে। কান্দি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

No comments:

Post a Comment

Post Top Ad