পাহাড়ে ঘুরতে গিয়ে ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল ছয়জন পর্যটকের।ঘটনাটি ঘটেছে সিকিমে।জানা গিয়েছে,বুধবার সকাল ১০টা নাগাদ উত্তর সিকিমে ফেরার পথে পাংলার খাদে পড়ে যায় একটি গাড়ি।ওই দুর্ঘটনায় মারা যান ৫ জন যাত্রী।আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
প্রাথমিকভাবে জানা যায়,মৃতদের মধ্যে চারজন উওর ২৪ পরগণার ইছাপুরের বাসিন্দা।মৃতরা হলেন মাইকেল বাগ,বি সুজাতা,শেফালি বাঘ,শোভনা রাজবাঘ,জাস্মিতা দন্ডপাত ,ত্রির্পনা দন্ডপাত।এদের বাড়ি ওড়িশা।তবে জানা গিয়েছে কর্মসূত্রে এরা সবাই ইছাপুরের থাকতেন।জাস্মিতা দন্ডপাত,ত্রির্পনা দন্ডপাত,বয়স ৬ এরা দুইজনেই ওড়িশাতে থাকতেন।এরা দুইজন মা ও মেয়ে।বাবা সুভাষ দান্দাপাতের অবস্থা খুবই আশঙ্কাজনক। এরা সবাই এক গাড়িতে চড়ে গ্যাংটক হোটেলে ফিরছিলেন।তখনই কোনো কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাংলার খাদে পড়ে গিয়ে এই দুর্ঘটনা।
ইতিমধ্যে সিকিম টুরিস্ট ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ ও ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ করেছে।আহত ও মৃতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।গোটা ঘটনার তদন্তে পূর্ব সিকিম থানার পুলিশ।

No comments:
Post a Comment