চা দোকানদার প্রসব করালেন গর্ভবতীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 10 May 2017

চা দোকানদার প্রসব করালেন গর্ভবতীর

রেলের প্লাটফর্মেই গর্ভবতী মহিলা জন্মদিলেন এক কন্যা সন্তানের। ডাক্তার নয় প্লাটফর্মের এক মহিলা চা দোকানদার প্রসব করালেন গর্ভবতীর। ঘটনা ঘটছে পূর্ব মেদিনীপুর জেলার  কোলাঘাট রেল স্টেশনে। স্টেশনের তিন নং প্লাটফর্মে দীর্ঘখন পরে থেকে রেল এর ডাক্তারকে ডেকে ও না পেয়ে প্লাটফর্ম এর দোকান দার মহিলা মালা দাস ও তার ভাগ্নি বাধ্য হয়ে প্লাটফর্মেই শাড়ি ঘেরে গর্ভবতী মহিলাকে প্রসব করান। এক মা তার কন্যা সন্তান এর জন্ম দিলেন প্লাটফর্মেই। হাওড়া জেলার বাউরিয়া থানার রঘুদেবপুর গ্রামের পেশায় জরি মিস্ত্রি সবুর আলী কাজী নিজের গর্ভবতী  স্ত্রী কুলসুম বেগম ও দুই সন্তান কে নিয়ে ট্রেনে করে কোলাঘাটের মহিষগট গ্রামে শ্বশুর বাড়ি আসছিলেন। ট্রেনে হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় কুলসুম বেগমের। কোলাঘাটে প্লাটফ্রমে নেবে রেলের চিকিৎসক এর খোঁজ করেন সুবুর আলি। দীর্ঘ 30 মিনিট প্লাটফর্ম এ পরে থাকার পরে প্রসব যন্ত্রনায় ছটফট করতে থাকে কুলসুম বেগম। বাধ্য হয়ে প্লাটফর্ম এর দোকান দার মালা দাস এসে কাপড় ঘেরে.প্রসব করায় কুলসুম বেগমের। একটি কন্যা সন্তান এর জন্ম দেই ওই প্লাটফর্মে। কন্যা সন্তান জন্ম নেওয়ার পরে তত্পর শুরু হয় রেল পুলিশের তবে কন্যা সন্তান ও মা কে মহিষগোট গ্রামে নিয়ে যাওয়া হয়েছে শ্বশুর বাড়িতে বর্তমানে মা ও মেয়ের চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad