ফের প্রতিবাদী আক্রান্ত - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 15 May 2017

ফের প্রতিবাদী আক্রান্ত


জুয়া খেলার প্রতিবাদ করে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল জুয়াড়িদের বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম নির্মল সর্দার। তাঁকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের চোটো বেলু এলাকার অরবিন্দ পার্কে। রক্ষাকালীর পুজো উপলক্ষে জুয়ার আসর বসিয়েছিল জুয়াড়িরা। সেখানেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে বচসা চলছিল। চিৎকার চেচাঁমেচির আওয়াজে স্থানীয়রা বেরিয়ে এসে প্রতিবাদ করেন। তাঁদের মধ্যেই ছিলেন নির্মলবাবু। অভিযোগ, আচমকাই তাঁর উপরে চড়াও হয় জুয়াড়িরা। বেধড়ক মারধর চলে। পুলিশের মদতেই স্থানীয় বাসিন্দা কৃষ্ণ সর্দার দলবল নিয়ে ওই এলাকায় জুয়ার বোর্ড চালায়। বার বার বলেও ওই বোর্ড বন্ধ করা যায়নি।
গতকাল রাতে শ্রীরামপুর হাসপাতালে এসে আক্রান্ত নির্মলবাবু অভিযোগ জমা নেয় পুলিশ।পুলিশজানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা। তাদের ধরতে তল্লাশি শুরু হয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad