আবারও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য মানিকচকে।ঘটনায় সদ্য তৃণমূলে যোগদানকারী পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ।গোষ্ঠীদ্বন্দের কথা খোদ স্বীকার করছেন মানিকচক ব্লক তৃণমূল সভাপতি সুনন্দন মজুমদার।ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানার নূরপুর এলাকায়।গুরুতর আক্রান্ত ওই তৃণমূল কর্মী মোঃ সাহেব (৩৮)মানিকচক গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।
জানাযায়,মাস কয়েক আগে সিপিএম দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা শাহানাজ বিবি ও তার স্বামী মোঃ সাহেব।তারপর থেকেই এলাকার সক্রিয় তৃণমূল নেতা হয়ে ওঠে মোঃ সাহেব।
মোঃ সাহেব অভিযোগ করে জানান,আমার তৃণমূলে যোগের পর নূরপুর এলাকার পুরোনো তৃণমূল কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।সেই ক্ষোভের ফলে এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী হয়ে ওঠে।আমাকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টাই আমার ওপর এই আক্রমণ আমাদের দলেরই নেতাকর্মীদের।বুধবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে এলাকার তৃণমূল কর্মী মোঃ সামিরুজ্জামান,মোঃ সাইরুল, মোঃ সাফিজুদ্দিন আমার ওপর আক্রমণ করে।বাস,রড, ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর আক্রমণ করে।স্থানীয়রা ছুটে আসে মোঃ সাহেবকে উদ্ধার করে রাতেই মানিকচক গ্রামীন হাসপাতালে ভর্তি করান।বর্তমানে সেখানেই এই তৃণমূল কর্মী চিকিৎসাধীন।
এপ্রসঙ্গে মানিকচক ব্লক তৃণমূল সভাপতি সুনন্দন মজুমদার জানাই,দলের গোষ্ঠীদ্বন্দের কারণেই হয়তো আমাদের ব্লক স্তরের সক্রিয় এক কর্মীকে মারধর করা হয়েছে।পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।পুলিশ তদন্ত চালাচ্ছে।
ঘটনায় আক্রান্ত তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে মানিকচক থানায় অভিযুক্ত তৃণমূল কর্মী মোঃ সামিরুজ্জামান,মোঃ সাইরুল, মোঃ সাফিজুদ্দিন বিরুদ্ধে মামলা করা হয়েছে।তবে এখনো অধরা অভিযুক্তরা।

No comments:
Post a Comment