তৃণমূলের তরফে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে। বোলপুরে এক সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তিনি। এমনকী ভবিষ্যতে তাঁর কিছু হলে তার জন্য দায়ি থাকবেন অনুব্রত মণ্ডল, একথাও বলে রাখলেন।
বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, “বিস্তারক কর্মসূচিতে লোকের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি সাধারণ মানুষকে বোঝানো হচ্ছিল। তখন আমার কাছে বারবার হুমকি ফোন আসে। আমাকে কলকাতা ফিরে যেতে বলা হয়। প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। সুতরাং আগামী দিনে যদি আমার কিছু হয় তবে তার জন্য দায়ি থাকবেন অনুব্রত মণ্ডল।”
তিনি আরও বলেন, “এতো কিছুর পরেও কেউ যেন না ভাবে আমি এখানে আসা বন্ধ করব বা আমার কাজ করা বন্ধ হবে। আমি আগেও কাজ করে এসেছি, এখনও করছি, আগামী দিনেও কাজ করব।”
বিজেপি নেত্রীর এই মন্তব্যে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বলেন, “আমি এই ব্যাপারে কিছু বলতে রাজি নই। উনি কী বলছেন সেটার উত্তর দিতে চাই না। যদি বিজেপি-র কোনও প্রদেশ নেতা কিছু জিজ্ঞাসা করেন বা কৈলাশ বিজয়বর্গীয় কিছু বলেন তবে আমি তার উত্তর দেব।”
No comments:
Post a Comment