বিস্তারক যোজনার প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর গাড়িতে ভাঙচুর করা হয়েছে। অকথ্য ভাষায় তাঁকে গালিগালাজেরও অভিযোগ উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ, সবকিছু পুলিশের সামনে ঘটলেও তাদের ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। এমনকী দীর্ঘক্ষণ থানায় অভিযোগ জানাতেও যেতে দেয়নি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। পরে মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কর্মসূচির খবর আগে জানিয়ে রাখার পরেও তৃণমূলের এই আক্রমণের পিছনে পুলিশের ইন্ধন আছে বলে অভিযোগ BJP-র।
৭ জুন থেকে চলছে BJP-র জন সম্পর্ক কর্মসূচি। বুথ ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কেন্দ্রীয় সরকারের সুবিধাগুলি মানুষের কাছে পৌঁছেছে কি না তা জানতেই বাড়ি বাড়ি যাচ্ছেন BJP নেতা-কর্মীরা। BJP-র এই কর্মসূচিতে বীরভূমের দায়িত্বে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তিনি প্রতিদিন বিভিন্ন গ্রামে গিয়ে প্রচার চালাচ্ছেন। আজ মুরারইয়ের ভাদিশ্বর, গোপালপুর এবং পাইকর গ্রামে প্রচার করার কথা ছিল তাঁর। সেইমতো গ্রামের ষষ্ঠী মন্দিরের সামনে গিয়ে কয়েকজনের সঙ্গে কথা বলেন লকেট। এরপর পাশের বুথে যাওয়ার কথা ছিল। সেই সময়, ১০-১২টি বাইক লকেটের গাড়ির সামনে দাঁড় করিয়ে বিক্ষোভ দেখানো হয়। বলা হয় প্রচার না করেই ফিরে যেতে হবে। সেই সময়, BJP-র যুব মোর্চার প্রিয়তোষ মণ্ডল ছবি তুলতে গেলে তাঁর মোবাইল কেড়ে নেয় মুরারই গ্রাম পঞ্চায়েতের প্রধান দুলাল বিন। এরপর তাঁকে মারধর করা হয়। কিছুক্ষণ পর আরও কয়েকজন এসে গাড়ি ঘিরে তাণ্ডব চালায় বলে অভিযোগ। সেই সময়, নার্গিস বেগম ওরফে লিপি নিজেকে তৃণমূলের মহিলা মোর্চার নেত্রী পরিচয় দিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
লকেটের সঙ্গে থাকা BJP-র বীরভূম জেলা সাধারণ সম্পাদক শুভাশিস চৌধুরী বলেন, “প্রায় ঘণ্টাখানেক ধরে তাণ্ডব চলেছে পুলিশের সামনেই। আমরা থানায় যেতে চাইলে রাস্তা আটকে দাঁড়ায় তারা। তখন পুলিশ আমাদের ঘুরপথে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা তাতেও বাধা দেয়। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকার পর সংবাদমাধ্যম এসে পৌঁছনোর পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পালিয়ে যায়।” এরপর মুরারই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। দলের জেলা সহ সভাপতি সুধীররঞ্জন দাস গোস্বামী অভিযোগ দায়ের করেন।
প্রধান দুলাল বিন বলেন, “প্রধানমন্ত্রী বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা করে ঢুকবে। কিন্তু, এখনও পর্যন্ত কেন সেই টাকা দেওয়া হল না তাই জানতে গিয়েছিলাম। মারধর করা হয়নি।”
লকেট চট্টোপাধ্যায় বলেন, “জঙ্গলের রাজত্ব চলছে। এখানে বিরোধীরা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। শাসকদলের পায়ের নিচের মাটি সরে গেছে। মানুষ ওদের সঙ্গে নেই। তাই বিরোধীদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে। আর পুলিশ দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের কর্মসূচি আগেই পুলিশকে জানিয়েছি। কিন্তু, পুলিশ নীরব থেকেছে।”
দেবু মাঝি নামে ভাদিশ্বরের এক সাধারণ বাসিন্দার ঘরে আজ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু, প্রধান দুলাল বিনের হুমকিতে সেখানে খাওয়াদাওয়া করা সম্ভব হয়নি। প্রচার করা যায়নি পাইকরেও। তবে লকেট চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, আগামী দু-একদিনের মধ্যে ফের মুরারইয়ে আসবেন তিনি। মানুষের পাওয়া না পাওয়ার কথা জানার প্রয়োজন রয়েছে তাঁর।
BJP leader Locket Chattopadhya was attacked in bistarak campaign. His car was vandalized. The allegations against the TMC activists and supporters of the people have been complied with in the fictitious language. Complaints, even if everything happened in front of the police, their role was like silent spectators. Even for a long time the villagers did not let the complaint go to the TMC assailants.
Later, a complaint was filed in Murarai Police Station. The BJP alleged that there is a police fuel behind this attack even after the news of the program was announced.The BJP's bistarak program is going on since June 7. The BJP leaders and workers are going to the house to know whether the benefits of the Central Government have reached the people in the booths after going to the house. Locket Chattopadhya is in charge of Birbhum in BJP's program. He goes to different villages every day to preach. Today, Murarai was supposed to campaign in Vaishishwar, Gopalpur and Pikar villages. In front of the sixth temple of the village, he talked with some people. Then it was about to go to the next booth. At that time, protests were made in front of the 10-12 biking locket. It is said to go back without publicity.
At that time, when the youth of BJP's Yubo Morcha, Priyotosh Mandal, took away his mobile, Murarai gram panchayet chief Dulal Bin grabbed his mobile. Then he was beaten up. After a while, several others came and attacked the car. At that time, Nargis Begum alias Lipi identified herself as the leader of the Trinamool Mahila Morcha and got involved with Lockhet Chattopadhya.BJP's Birbhum district general secretary, Shuvashis Chowdhury, who was accompanied by the pendulum said, "Tandub has been running for nearly an hour in front of the police. When we wanted to go to the police station, they stood by the road. Then the police tried to take us round to the police station. However, the TMC criminals also prevented this. The villagers fled after the media reached the long time after being trapped in the street. "Later, a complaint was filed in Murarai Police Station.
District vice president Sudhir Ranjan Das Goswami filed the complaint.Chief Dulal Bin said, "The Prime Minister said everybody's account is going to make 15 million taka. But, so far why did not that money be given to know so. Not be beaten. "Lakhat Chattopadhya said, "The jungle kingdom is going on. Opponents can not independently express their opinion here. The soil below the feet of the ruling party has moved away. People are not with them. So the opposition's political programs are being stopped. And the police are playing the role of the viewer. Our program has already told the police. However, police remained silent. "Arrangements were made to eat today in a general residence of Vaidishwar, named Dehu Majhi. But, it was not possible to eat food at the threat of the main Dulal Bin. It could not be circulated. But Locket Chatterjee said that he will return to Murarai within a couple of days. He needs to know about the man's lack of available.
No comments:
Post a Comment