রথ যাত্রার দিনে যাত্রা নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।আমাকে
এখন আর যাত্রা করতে দেওয়া হয় না।রবিবার রথযাত্রার দিনে অভিনেতা বর্তমানে বিজেপি
নেতা জয় বন্দ্যোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা
জানিয়েছেন পশ্চিমবঙ্গের সকল যাত্রা প্রেমী,পরিচালক,প্রোডিউসার,আরটিস্ট,কলা-কৌশলী সবাইকে।এদিন
তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছেন,এই যাত্রারদিন সবার দারুণ কাটুক।পাশাপাশি তিনি
জানিয়েছেন,তিনি যাত্রা শিল্পকে খুবই ভালোবাসতেন,অনেক মানুষের রুজি-রোজগার হয় এই
যাত্রা শিল্প থেকে।কিন্তু কোনো এক অজানা কারণে তাঁকে আর যাত্রা করতে দেওয়া হয়
না।তাঁর তিনি চাইছেন যাত্রাশিল্পকে যারা পরিচালনা করেন তাদের শুভবুদ্ধির উদয় হোক।যাত্রা
শিল্পের সঙ্গে জড়িত প্রত্যেকটি মানুষকে আন্তরিক ভালোবাসা ও প্রণাম জানান জয়।
বিদ্রঃ ফেসবুক থেকে সংগৃহীত
https://m.facebook.com/story.php?story_fbid=310180682763545&id=100013148471569
https://m.facebook.com/story.php?story_fbid=310180682763545&id=100013148471569

No comments:
Post a Comment