নবান্ন অভিযান রুখতে আমাদের উপর দায়িত্ব দেওয়া হোক! আর সব ব্যারিকেড তুলে দেওয়া হোক, আমার বুঝে নেবো,কি করে নবান্নকে চোখের মনির মতোন আগলে রাখতে হয়।বৃহস্পতিবার এক সাংগঠনিক সভায় বিজেপিকে কড়া হুশিয়ারি মদন মিত্রের।
পাশাপাশি,বিজেপিকে যেখানে যেরকম দরকার,সেখানে সেইরকম দাওয়াই দেওয়ার নির্দেশ দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার আগামী ২১ শে জুলাই সমাবেশের প্রস্তুতির জন্য ব্যারাকপুর পৌরভবনে দলের জেলার সাংগঠনিক নেতৃত্ব ও বিভিন্ন পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলরদের নিয়ে সভার আয়োজন করেছিল জেলা তৃণমূল কংগ্রেস। ওই সভায় দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপিকে কোনও মতেই ছাড়া যাবে না। ওদের যেখানে যেরকম দাওয়াই দরকার,সেইখানে সেইরকম দাওয়াই দিতে হবে। ওরা যেখানে সভা করবে, সেখানেই ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের সভা করতে হবে। ওরা ৫০ জন লোক আনলে আমাদের সেখানে ৫০০০ লোক আনতে হবে। মনে রাখতে হবে সিপিএম ও কংগ্রেস এর মতো ওদের সাথেও ১০০ তে ১০০ভাগ লড়াই করতে হবে।
এছাড়াও সভার পর সাংবাদিকদের বলেন, আমরা ২১ জুলাই এর জনসভায় ৫ লক্ষ মানুষকে এই জেলা থেকে নিয়ে যাবো। আর এই জন্য আগের থেকেই সব বাস আগের থেকেই বুক করে রাখা থাকবে। তবে এই আগামী ২১জুলাই এর সমাবেশকে সফল করার জন্য ব্যারাকপুর সি.এম.ডি এর মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে একটি বিশাল সমাবেশ করানো হবে আগামী ৩০ জুন।
No comments:
Post a Comment